০১ জুলাই ২০২৬, বুধবার, ২৩:৫৪

শিরোনাম
হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অর্থবছরে রেমিটেন্সে বিরাট পরিবর্তন, দেশে এলো ৩৫.৫৬ বিলিয়ন ডলার হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু ‘নৈতিকতা ও জবাবদিহিতা ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়’:স্বাস্থ্যমন্ত্রী ‘প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করতে হবে’: তথ্যমন্ত্রী নতুন ৩টি উপজেলা ও একটি থানা অনুমোদন দেশের সব জেলায় রেল সংযোগের পরিকল্পনা,  বড় চ্যালেঞ্জ অর্থায়ন আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’

বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় জানাজার প্রস্তুতি : ৯ জুলাই চিরবিদায় খামেনির

বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় জানাজার প্রস্তুতি : ৯ জুলাই চিরবিদায় খামেনির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬, ১১:৪৪

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন উপলক্ষে ছয় দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। ৪ জুলাই শুরু হওয়া এই কর্মসূচি ইরান ও ইরাকের পাঁচটি শহরে অনুষ্ঠিত হবে। ৯ জুলাই খামেনির জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হবে।

ইরানি কর্তৃপক্ষের তথ্যমতে, জানাজার বিভিন্ন আয়োজনে কয়েক কোটি মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে। এর মধ্যে তেহরানে অনুষ্ঠিতব্য প্রধান শোকমিছিলে প্রায় ২ কোটি মানুষের সমাগম হতে পারে বলে স্থানীয় কর্তৃপক্ষের ধারণা। তবে এ সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

হরমুজ প্রণালী, পারমাণবিক কর্মসূচি এবং পশ্চিমা নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যেই কঠোর নিরাপত্তায় এ রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। খামেনির মৃত্যুর পর নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়া আয়াতুল্লাহ মোজতবা খামেনি জানাজায় অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

দীর্ঘ ৩৭ বছর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেন আয়াতুল্লাহ আলী খামেনি। এর আগে তিনি ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ তাকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধ, যুদ্ধবিরতি এবং পরবর্তী কূটনৈতিক প্রক্রিয়ার কারণে দাফন বিলম্বিত হয়েছে। বর্তমান পরিস্থিতিকে তুলনামূলকভাবে অনুকূল বিবেচনা করেই রাষ্ট্রীয় জানাজার সময় নির্ধারণ করা হয়েছে।

সূচি অনুযায়ী, ৪ ও ৫ জুলাই তেহরানের মোসাল্লা প্রাঙ্গণে প্রধান জানাজার আয়োজন করা হবে। একই সময়ে ইমাম হোসেন স্কয়ার থেকে আজাদি স্কয়ার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ শোকমিছিল অনুষ্ঠিত হবে।

এরপর ৭ জুলাই মরদেহ নেওয়া হবে কোম শহরে, যা শিয়া ইসলামী শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র। সেখান থেকে মরদেহ ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় নেওয়ার কথা রয়েছে। সবশেষে ৯ জুলাই মাশহাদে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হবে। ওই দিন সেখানে প্রায় ১ কোটি মানুষের উপস্থিতি হতে পারে বলে আশা করছে কর্তৃপক্ষ।

জানাজার সার্বিক ব্যবস্থাপনায় আধাসামরিক বাহিনী বাসিজ এবং নিরাপত্তায় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন