ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত প্রায় ২ হাজার, নিখোঁজ ৪৩ হাজার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬, ১৫:৩৩
ভেনেজুয়েলায় স্মরণকালের অন্যতম ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে প্রায় দুই হাজারে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত ১০ হাজার মানুষ। এখনও প্রায় ৪৩ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। ভূমিকম্পের এক সপ্তাহ পরও ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত মানুষ উদ্ধার করা হচ্ছে।
উদ্ধারকাজে ২৭টি দেশের দুই হাজারের বেশি উদ্ধারকর্মী অংশ নিয়েছেন। এখন পর্যন্ত প্রায় ৫৯ হাজার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বেশিরভাগই সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এতে দেশটিতে ১৬ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।
গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৭ দশমিক ৫।
এরপর থেকে অন্তত ৬৮৯টি আফটারশক অনুভূত হয়েছে। এসব কম্পনের মাত্রা ছিল ৩ থেকে সর্বোচ্চ ৫ দশমিক ২।
এদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আশঙ্কা প্রকাশ করেছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত প্রাণহানির সংখ্যা ১০ হাজার বা তারও বেশি হতে পারে। সংস্থাটির মূল্যায়ন অনুযায়ী, এমন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৪৪ শতাংশ।
তথ্যসূত্র: ডয়েচে ভেলে
আরও পড়ুন
- • কাপুরুষে ভরে গেছে জার্মান দল, পেনাল্টি নিতে রাজি হননি ৪ ফুটবলার
- • জিম্বাবুয়ের বিপক্ষে ভরাডুবি, টেস্টে পাকিস্তানের নিচে বাংলাদেশ
- • হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- • মেসির সময়ের মূল্য কত? ৪০ সেকেন্ডের পারিশ্রমিক ১৮৫ কোটি টাকা
- • শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে ছত্রাকধরা পাউরুটি, সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষোভ
- • ১৯ বছরের বয়সের ব্যবধান, জুটি বাঁধছেন পবন কল্যাণ ও পূজা হেগড়ে
- • ‘এখনো মেয়ের ডাক শুনি’, রামিসার মায়ের কান্নায় ভারী হাসপাতালের পরিবেশ
- • ট্রেনিংয়ে ফিরেছেন রাফিনহা, থাকবেন কি নরওয়ের বিপক্ষে?
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • ভেনেজুয়েলার উদ্ধার অভিযানে নামছে স্পেন-নেদারল্যান্ডস
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজকে ‘নির্ধারিত রুট’ অনুসরণের নির্দেশনা
- • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে মার্কিন হামলা, হরমুজে ফের অস্থিরতা
- • সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৫
- • এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
