ইরান যুদ্ধের প্রভাবে জেট ফুয়েল সংকটের শঙ্কা, বাড়বে বিমান ভাড়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬, ১২:২৮
ইরান সংঘাতকে কেন্দ্র করে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় ইউরোপ ও এশিয়ার বহু এয়ারলাইন্স সম্ভাব্য জেট ফুয়েল সংকটের মুখে পড়েছে। আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরশীল এসব এয়ারলাইন্সে ফ্লাইট বাতিল ও সময়সূচি কমানোর ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে তাৎক্ষণিকভাবে জেট ফুয়েল ঘাটতির আশঙ্কা না থাকলেও বৈশ্বিক বাজারে সংকটের কারণে জ্বালানির দাম ইতোমধ্যেই বেড়ে গেছে।
এর ফলে অনেক এয়ারলাইন্স কম লাভজনক রুট বাতিল করছে এবং টিকিটের দাম বাড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষ করে আসন্ন গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমে যাত্রীদের খরচ আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, আজই যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা হয়ে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হয়, তবুও বিমান চলাচলে প্রভাব তাৎক্ষণিকভাবে কমবে না। কারণ এয়ারলাইন্সগুলো সাধারণত কয়েক মাস আগেই ফ্লাইট সূচি ও ভাড়া নির্ধারণ করে।
উদাহরণ হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, আগামী ছয় মাসের জন্য তাদের পরিকল্পিত ফ্লাইট সূচি প্রায় ৫ শতাংশ কমানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জেট ফুয়েল সরবরাহ স্বাভাবিক হতে অন্তত জুলাই পর্যন্ত সময় লাগতে পারে। কেপলারের মার্কিন বিশ্লেষক ম্যাট স্মিথের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি স্বাভাবিক হতে সময় আরও দীর্ঘও হতে পারে।
এ অবস্থায় এয়ারলাইন্স ও যাত্রী উভয়কেই গ্রীষ্মকালজুড়ে বাড়তি খরচ ও অনিশ্চয়তার মুখোমুখি হতে হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
আরও পড়ুন
- • সান মারিনোকে হারিয়ে ইউরোপ জয় করল বাংলাদেশ
- • নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত, ১৪ জেলায় ঝড়ের শঙ্কা
- • মাঝরাতে শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের অগ্নিকাণ্ড
- • সীমান্তে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: পররাষ্ট্রমন্ত্রী
- • ব্রাজিলের জার্সিতে শয়তানের প্রতীক? মুখ খুলল নাইকি
- • বিশ্বকাপের আগে লা লিগার বর্ষসেরা হলেন ইয়ামাল
- • দুই হাজার বন্দির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি
- • বিয়ের পর জীবনসঙ্গীকে নিয়ে দীপ্তি চৌধুরীর পোস্ট
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
