ইরানি হামলায় ইউক্রেনের ২১ ড্রোন বিশেষজ্ঞের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬, ০০:০০
ইউক্রেনের একটি ড্রোন ডিপোতে হামলা চালিয়েছে ইরান, যাতে দেশটির ২১ ড্রোন বিশেষজ্ঞের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
হামলাটি সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ইউক্রেনের একটি ডিপোকে লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পরিচালনা করেছে। শনিবার (২৮ মার্চ) তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইআরজিসি দাবি করেছে যে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে একটি ইউক্রেনীয় অ্যান্টি-ড্রোন সিস্টেম সংরক্ষণাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটি ধ্বংস করা হয়েছে। হামলায় ২১ জন ইউক্রেনীয় নিহত হওয়ার শঙ্কা রয়েছে।
আইআরজিসির খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র জানান, দুবাইতে মার্কিন কমান্ডার ও সেনাদের অবস্থানকে লক্ষ্য করে হামলার পাশাপাশি ইউক্রেন সম্পর্কিত একটি অ্যান্টি-ড্রোন সিস্টেমের গুদামকেও টার্গেট করা হয়েছে।
তিনি দাবি করেন, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স এবং নৌবাহিনীর যৌথ অভিযানে ওই স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।
মুখপাত্র জানান, হামলার সময় সেখানে ২১ জন ইউক্রেনীয় উপস্থিত ছিলেন। তাদের ভাগ্য সম্পর্কে নিশ্চিত তথ্য না থাকলেও নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এর আগে যুক্তরাষ্ট্রের ১৭ ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেখারচি এ দাবি করেছেন। শুক্রবার (২৭ মার্চ) মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন
- • ক্রীড়া কার্যক্রমে নতুন নির্দেশনা, রিপোর্ট চাইছে মাউশি
- • ইরানের সামরিক স্থাপনায় আবারও হামলার দাবি সেন্টকমের
- • হরমুজ সংকটে যুদ্ধ নয়, আলোচনার আহ্বান ভ্যান্সের
- • ১০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- • ফাইনালের আগেই ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- • যুদ্ধের মাঝেই আলোচনার বার্তা, ট্রাম্পের নতুন দাবি
- • কাপ্তাই লেকের পানি বৃদ্ধি: শনিবার ১৬টি স্পিলওয়ে গেট খুলবে
- • বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনকে নিয়ে মুখ খুললেন মেসি
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
- • বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০
- • বিশ্বকাপে আর্জেন্টিনা সমর্থনের কারণ মেসি নন: নেতানিয়াহু
