০৬ জুলাই ২০২৬, সোমবার, ১৭:৫৫

শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরেই, প্রস্তুতি শুরু ইসির বাংলাদেশে এলএনজি সরবরাহ কমানোর সিদ্ধান্ত কাতারের, বিকল্প পরিকল্পনায় সরকার জরুরি এনআইডি সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে চলবে অধিকাংশ সংশোধন কার্যক্রম হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে শনাক্ত ১৫৯ আগামীর বাংলাদেশ গড়তে শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা ঘোষণা প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটে রাশিয়ার পৌষ মাস

মধ্যপ্রাচ্য সংকটে রাশিয়ার পৌষ মাস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬, ১৯:৩৯

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সংঘাতে রাশিয়াকেই একমাত্র ‘বিজয়ী’ হিসেবে দেখছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা। মঙ্গলবার (১০ মার্চ) ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কূটনীতিকদের এক বার্ষিক সম্মেলনে তিনি এই কঠোর মূল্যায়ন তুলে ধরেন।

কস্তা বলেন, মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার জন্য নতুন আশীবার্দ হয়ে দাঁড়িয়েছে। তিনি জানান, যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম যেভাবে আকাশচুম্বী হয়েছে, তা থেকে মস্কো বিপুল পরিমাণ অতিরিক্ত মুনাফা অর্জন করছে। এই বাড়তি অর্থ তারা ইউক্রেন যুদ্ধের ব্যয় নির্বাহে ব্যবহার করছে।

ইউরোপীয় এই শীর্ষ নেতা আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের ফলে বৈশ্বিক মনোযোগ ইউক্রেন ফ্রন্ট থেকে সরে গেছে, যা রাশিয়ার জন্য কৌশলগত সুবিধা তৈরি করেছে। এছাড়া, সামরিক সক্ষমতার একটি বড় অংশ মধ্যপ্রাচ্যের দিকে স্থানান্তরিত হওয়ায় ইউক্রেনের অবস্থান বর্তমানে আগের চেয়ে দুর্বল হয়ে পড়েছে।

এদিকে, যুদ্ধ দ্রুত শেষ হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করলেও, ইরান তার অবস্থানে অনড়। তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যুদ্ধ কখন শেষ হবে তা এখন শুধু ইরানের হাতেই নির্ধারিত। হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের কঠোর হুশিয়ারি সত্ত্বেও ইরানের দাবি, পরিস্থিতি এখন তাদের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে।

ট্রাম্প তেলের সংকট মোকাবিলায় কিছু নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত দিলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সাম্প্রতিক ফোনালাপ নিয়ে আন্তর্জাতিক মহলে নানা জল্পনা চলছে। আন্তোনিও কস্তা সতর্ক করে দিয়ে বলেন, বর্তমান বিশ্ব এক নতুন বাস্তবতার মুখোমুখি—যেখানে রাশিয়া শান্তি লঙ্ঘন করছে, চীন বাণিজ্যিক বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। এই সংঘাত আরও বাড়লে তা ইউরোপসহ গোটা বিশ্বের জন্য চরম হুমকি হয়ে দাঁড়াবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আরও পড়ুন