২০ জুলাই ২০২৬, সোমবার, ১১:১৭

শিরোনাম
ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি সমুদ্রে উদ্ধার অভিযান জোরদারে কোস্টগার্ডে যুক্ত হচ্ছে আধুনিক হেলিকপ্টার যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী পাসপোর্টের নকশায় পরিবর্তন, থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি গ্যাসের দাম বাড়ানোর নতুন তোড়জোড় 'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ সবুজ গণপরিবহনে বড় উদ্যোগ, ইলেকট্রিক বাসের জন্য ৪০০ কোটি টাকা চাইল বিআরটিসি

কোচ নিয়োগে হামজা চৌধুরীর মতামতকে গুরুত্ব দিবে ফেডারেশন

কোচ নিয়োগে হামজা চৌধুরীর মতামতকে গুরুত্ব দিবে ফেডারেশন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬, ১৬:২২

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগকে ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই তিনশর বেশি আবেদন জমা পড়েছে এই পদে। আবেদন গ্রহণের শেষ দিন ত্রিশে এপ্রিল হলেও এরই মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিশেষ কমিটি প্রাথমিক বাছাই সম্পন্ন করেছে।

প্রাথমিক যাচাই-বাছাই শেষে বেছে নেওয়া হয়েছে বাইশজন কোচকে নিয়ে একটি সংক্ষিপ্ত তালিকা। এই তালিকা এখন পাঠানো হবে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির কাছে। সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বে থাকা এই কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিভিন্ন দিক বিবেচনা করবে। জানা গেছে, ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীর মতামতও অনানুষ্ঠানিকভাবে নেওয়া হতে পারে।

সাধারণত জাতীয় দলের কোচ নিয়োগের পুরো প্রক্রিয়াটি ফেডারেশনের নিয়ন্ত্রণেই থাকে। তবে অনেক সময় দলের অধিনায়ক বা অভিজ্ঞ খেলোয়াড়দের মতামতও গুরুত্ব পায়। যদিও এখন পর্যন্ত জাতীয় দলের কোনো খেলোয়াড়ের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হয়নি। অধিনায়ক জামাল ভুঁইয়াও জানিয়েছেন, কোচ নিয়োগ নিয়ে তার সঙ্গে এখনো কেউ যোগাযোগ করেনি। তবে মতামত জানতে চাইলে তিনি তা দিতে প্রস্তুত।

এদিকে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটনের মতে, কোচ নির্বাচনে খেলোয়াড়দের মতামত খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তার ভাষ্য অনুযায়ী, পুরো বিষয়টি ফেডারেশনের নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করে। প্রয়োজনে নির্দিষ্ট কারও সঙ্গে আলোচনা হতে পারে, তবে সেটি বাধ্যতামূলক নয়।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছে এই পদের আবেদন। ব্রাজিল, আর্জেন্টিনা ও স্পেনের মতো ফুটবল শক্তিধর দেশ থেকেও কোচরা আগ্রহ দেখিয়েছেন। সংক্ষিপ্ত তালিকায় আছেন ব্রাজিলের অলিম্পিকজয়ী কোচ রোজেরিও মাইকেল। এছাড়া আর্জেন্টিনার দুজন কোচ এবং দেশীয় কোচ জুলফিকার মাহমুদ মিন্টুও রয়েছেন বিবেচনায়।

বাছাইকৃত কোচদের কাছ থেকে ইতোমধ্যে বেতন প্রত্যাশা ও দায়িত্ব নেওয়ার সম্ভাব্য সময় সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসব তথ্য বিশ্লেষণ করে তালিকা আরও ছোট করা হবে। পাশাপাশি নতুন কোনো যোগ্য প্রার্থী সামনে এলে তাকেও বিবেচনায় নেওয়ার কথা জানিয়েছে ফেডারেশন।

কোচ নিয়োগে আর্থিক বিষয়টিও বড় বিবেচ্য হয়ে উঠেছে। নির্দিষ্ট বাজেটের মধ্যেই একজন মানসম্পন্ন কোচ খুঁজতে চায় ফেডারেশন। ধারণা করা হচ্ছে, মাসিক পঁচিশ থেকে ত্রিশ হাজার ডলারের মধ্যে পারিশ্রমিক রাখার পরিকল্পনা রয়েছে। এর বেশি দাবি করলে তা মেটানো কঠিন হবে।

এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক সংস্থার আর্থিক সহায়তার পাশাপাশি নতুন পৃষ্ঠপোষক খোঁজার কাজও চলছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সব দিক বিবেচনা করে শেষ পর্যন্ত এমন একজন কোচ নিয়োগ দেওয়া সম্ভব হবে, যিনি দেশের ফুটবলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আরও পড়ুন