০৮ জুন ২০২৬, সোমবার, ০০:০৬

শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাষ্ট্রজুড়ে বিশাল আয়োজনের পরিকল্পনা গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, সংসদে অভিযোগ রুমিন ফারহানার ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী জেট ফুয়েলের দাম কমালো বিইআরসি জাতীয় সংসদের শোক প্রস্তাবে তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক এমপির নাম দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সফরে চীন গেলেন তথ্যমন্ত্রী

চরিত্র নয়, শরীরকে গুরুত্ব! সিনেমা নিয়ে জাহ্নবীর ক্ষোভ

চরিত্র নয়, শরীরকে গুরুত্ব! সিনেমা নিয়ে জাহ্নবীর ক্ষোভ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৭ জুন, ২০২৬, ১৯:১৩

সম্প্রতি মুক্তি পাওয়া রাম চরণ ও জাহ্নবী কাপুর অভিনীত আলোচিত সিনেমা ‘পেদ্দি’কে ঘিরে নতুন বিতর্কের জন্ম হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী জাহ্নবী কাপুরের একটি কথিত ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ফাঁস হওয়া ওই কথোপকথনে জাহ্নবী অভিযোগ করেন, সিনেমাটিতে তার অভিনীত চরিত্রের চেয়ে শারীরিক সৌন্দর্যকে বেশি গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়েছে। শুটিং চলাকালেই তিনি এ বিষয়ে আপত্তি জানিয়েছিলেন বলেও উল্লেখ করা হয়।

কথোপকথন অনুযায়ী, অভিনেত্রী নির্মাতাদের অনুরোধ করেছিলেন যেন তার শরীরের নির্দিষ্ট অংশকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে চিত্রায়ণ না করা হয়। এ বিষয়ে সহশিল্পী রাম চরণও তাকে সমর্থন করেছিলেন এবং সংশ্লিষ্টদের সতর্ক করেছিলেন বলে দাবি করা হয়েছে।

জাহ্নবী আরও মত দেন যে, দক্ষিণী চলচ্চিত্রের কিছু ক্ষেত্রে এ ধরনের উপস্থাপনা দীর্ঘদিন ধরেই প্রচলিত। তবে একই সঙ্গে তিনি রাম চরণের পেশাদারিত্ব ও সহযোগিতাপূর্ণ মনোভাবেরও প্রশংসা করেছেন।

এদিকে ‘পেদ্দি’ সিনেমার গল্প গড়ে উঠেছে আশির দশকের অন্ধ্রপ্রদেশের গ্রামীণ পটভূমিতে। এতে রাম চরণ এমন এক চরিত্রে অভিনয় করেছেন, যিনি একটি শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ের জন্য খেলাধুলার মাধ্যমে গ্রামের মানুষকে ঐক্যবদ্ধ করেন। সিনেমাটিতে প্রধান নারী চরিত্রে দেখা গেছে জাহ্নবী কাপুরকে।

বড় বাজেটের এই সিনেমায় আরও অভিনয় করেছেন শিবা রাজকুমার, জগপতি বাবু ও দিব্যেন্দু শর্মাসহ অনেক পরিচিত শিল্পী।

আরও পড়ুন