০৮ জুন ২০২৬, সোমবার, ০০:০৫

শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাষ্ট্রজুড়ে বিশাল আয়োজনের পরিকল্পনা গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, সংসদে অভিযোগ রুমিন ফারহানার ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী জেট ফুয়েলের দাম কমালো বিইআরসি জাতীয় সংসদের শোক প্রস্তাবে তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক এমপির নাম দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সফরে চীন গেলেন তথ্যমন্ত্রী

নতুন নাটক ‘ডুব’-এ কেয়া পায়েল–মুশফিক ফারহান

নতুন নাটক ‘ডুব’-এ কেয়া পায়েল–মুশফিক ফারহান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ জুন, ২০২৬, ১৬:২৮

সম্প্রতি প্রচারিত ‘ছুঁয়ে দে আমায়’ নাটকের পর নতুন একটি নাটকে অভিনয় করেছেন অভিনেত্রী কেয়া পায়েল। ‘ডুব’ নামের এই নাটকের কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন শাহজাহান সৌরভ। পরিচালনা করেছেন তৌফিকুল ইসলাম।

নাটকে কেয়া পায়েলের বিপরীতে দেখা যাবে মুশফিক ফারহানকে। এর আগে একাধিক নাটকে জুটি বেঁধে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তারা। সেই ধারাবাহিকতায় এবারও একটি ভিন্নধর্মী প্রেমের গল্প নিয়ে হাজির হয়েছেন এই দুই অভিনয়শিল্পী।

নাটকের গল্পে দেখা যায়, ঢাকার তরুণ ব্যবসায়ী সাদ্দাম বন্ধুর বিয়ের অনুষ্ঠানে গ্রামে আসে। সেখানে শেফালি নামের এক তরুণীর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে সে। কিন্তু শেফালির সঙ্গে একান্তে কথা বলার সুযোগ না পেয়ে নানা কৌশল খুঁজতে থাকে।

একপর্যায়ে শেফালি যে পুকুরে গোসল করে, সেখানে ডুব দেয় সাদ্দাম। তবে পানির ওপর উঠেই সে দেখতে পায় আলো নামের আরেক তরুণীকে। ঠিক সেই মুহূর্তে মসজিদ থেকে ফেরা কয়েকজন গ্রামবাসী তাদের দেখে ফেলেন। ঘটনাটিকে কেন্দ্র করে শুরু হয় নানা আলোচনা, পরে বসে গ্রাম্য বিচার।

বিচারে আলো বারবার দাবি করে, সে সাদ্দামকে চেনে না। কিন্তু সাদ্দাম অভিযোগ অস্বীকার না করে উল্টো আলোর প্রতি নিজের ভালো লাগার কথা জানায়। এমনকি তাদের বিয়ে দেওয়া হোক এমন ইচ্ছাও প্রকাশ করে সে। এরপর গল্প এগিয়ে যায় নতুন মোড়ে।

প্রেম, ভুল বোঝাবুঝি ও গ্রামীণ জীবনের নানা অনুষঙ্গ নিয়ে নির্মিত ‘ডুব’ নাটকটি ইতিমধ্যে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আশা প্রকাশ করেছেন কেয়া পায়েল।

আরও পড়ুন