০৮ জুন ২০২৬, সোমবার, ০০:০৫

শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাষ্ট্রজুড়ে বিশাল আয়োজনের পরিকল্পনা গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, সংসদে অভিযোগ রুমিন ফারহানার ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী জেট ফুয়েলের দাম কমালো বিইআরসি জাতীয় সংসদের শোক প্রস্তাবে তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক এমপির নাম দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সফরে চীন গেলেন তথ্যমন্ত্রী

এ মাসেই ‘সোলজার’-এর শুটিংয়ে ফিরছেন শাকিব খান

এ মাসেই ‘সোলজার’-এর শুটিংয়ে ফিরছেন শাকিব খান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ জুন, ২০২৬, ১৪:৩৪

দীর্ঘ বিরতির পর আবারও শুরু হচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা সোলজার–এর শুটিং। চলতি মাসেই বাকি অংশের দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন সিনেমাটির সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সম্প্রতি সোলজার নিয়ে কথা বলতে গিয়ে শাকিব খান বলেন, নতুন করে সিনেমাটির কাজ শুরু হচ্ছে। বাকি অংশের শুটিং দেশের বাইরে সম্পন্ন করা হবে। তাঁর আশা, চলতি বছরই দর্শকদের জন্য সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হবে।

সিনেমাটির নির্মাতা সাকিব ফাহাদ বলেন, শাকিব খান আবারও সোলজার–এর চরিত্রের লুকে ফিরছেন। সবকিছু ঠিক থাকলে এ মাসেই বাকি শুটিং শুরু হবে। তাঁর ভাষ্য, সিনেমাটির খুব অল্প অংশের কাজ বাকি আছে, যা বিদেশের বিভিন্ন লোকেশনে ধারণ করা হবে।

এর আগে কোরবানির ঈদের পর শুটিং শুরুর পরিকল্পনার কথা জানিয়েছিলেন নির্মাতা। এখন সেই পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি চলছে। তবে কোনো নির্দিষ্ট ঈদকে সামনে রেখে সিনেমাটি মুক্তির পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি। পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ হওয়ার পর সুবিধাজনক সময়ে মুক্তির তারিখ চূড়ান্ত করা হবে।

গত বছরের অক্টোবরে শুরু হয়েছিল সোলজার–এর শুটিং। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। আরও আছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী ও এবিএম সুমন। প্রযোজনায় রয়েছে সান মোশন পিকচার্স।

আরও পড়ুন