২২ জুলাই ২০২৬, বুধবার, ০২:৪০

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

রাকসু নির্বাচনে ৫ জনের প্রার্থিতা ফিরল

রাকসু নির্বাচনে ৫ জনের প্রার্থিতা ফিরল

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২২:৪৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে আপিলের পর ৫ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন। তবে দুজনের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, যাচাই-বাছাইয়ে বাদ পড়া সাতজনের মধ্যে ছয়জন আপিল করেছিলেন। তাদের মধ্যে পাঁচজনের আবেদন গৃহীত হয়।

চূড়ান্তভাবে বাতিল হয়েছেন রাকসুর জিএস পদপ্রার্থী আশিকুর রহমান ও সিনেট প্রতিনিধি মারুফ হাসান।

প্রার্থিতা ফিরে পাওয়া প্রার্থীরা হলেন—

ভিপি পদে সাগর আহমেদ মিয়া

সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে শাহীন আলম

সহকারী বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে রিচার্স চাকমা

নির্বাহী সদস্য পদে সুজন চন্দ্র

সিনেট ছাত্র প্রতিনিধি পদে ওমর ফারুক সাফীন আজমীর।

এর আগে, ৯ ও ১০ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষে রাকসুতে পাঁচজন ও সিনেটের দুজনের প্রার্থিতা বাতিল করেছিল নির্বাচন কমিশন। কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৪ জন ও এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন