২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১০:৪৮

শিরোনাম
যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক

মাইলস্টোন ট্র্যাজেডি: ছাড়পত্র পেল আরও তিন শিক্ষার্থী

মাইলস্টোন ট্র্যাজেডি: ছাড়পত্র পেল আরও তিন শিক্ষার্থী

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:৩৮

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও তিন শিক্ষার্থীকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মাইলস্টোন কলেজের শিক্ষার্থী আলভীরা (১০), সামিয়া (১০) ও নুসরাত (১২) চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।

ডা. শাওন আরও জানান, এখন পর্যন্ত এ ঘটনায় মোট ২৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন। দগ্ধদের অনেকেই সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এ দুর্ঘটনায় ইনস্টিটিউটে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানান আবাসিক সার্জন।

আরও পড়ুন