জাকসু নির্বাচনের ফল আসতে পারে শুক্রবার
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:৫১
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে ব্যালট বাক্সগুলো সংগ্রহের কাজ। তবে রাত পর্যন্ত গণনা কার্যক্রম শুরু হয়নি।
নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রশিদুল আলম জানান, ভোট গণনা ম্যানুয়ালি হচ্ছে, তাই কিছুটা সময় লাগবে। আশা করা যাচ্ছে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল বা দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।
কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন হলে গড়ে ৫০-৭০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। যেমন—আল বেরুনী হলে ২১১ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ১২৫টি, শহীদ রফিক-জব্বার হলে ৬৫৬ ভোটারের মধ্যে ৪৭০টি এবং রোকেয়া হলে ৯৫৫ ভোটারের মধ্যে ৬৮০টি ভোট পড়েছে।
সন্ধ্যার পর ভোটগ্রহণ শেষে পুরাতন প্রশাসনিক ভবনে ব্যালট বাক্স পৌঁছানো হয়। এরপর শুরু হয় প্রস্তুতি, তবে তখনো গণনা শুরু হয়নি।
নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে ছিল কড়া নিরাপত্তা। মুরাদ চত্বর, বটতলা, প্রশাসনিক ভবন, প্রান্তিক গেটসহ গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, র্যাব, বিজিবি ও এপিবিএন সদস্য।
আরও পড়ুন
- • রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার
- • রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই ২ বিলিয়ন আসলো ডলার
- • সব মামলায় জামিন, মুক্তিতে বাধা নেই আফ্রিদির
- • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা
- • প্রেম ভাঙতেই অভিনেতাকে জুতাপেটা করলেন অনুপমা!
- • ৫ লাখ ১৩ হাজার টাকায় বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা
- • ইউনানে ৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল স্পেনও
- • রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা যেসব অঞ্চলে
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
