জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্য আজই পাঠানো হচ্ছে: আলী রীয়াজ
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:২৮
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, আজই সব রাজনৈতিক দলের কাছে ‘জুলাই জাতীয় সনদের’ চূড়ান্ত ভাষ্য পাঠানো হচ্ছে।
তিনি জানান, সনদে সব দলের মতামতের প্রতিফলন রয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বৈঠকে সনদে অন্তর্ভুক্ত সংস্কার সুপারিশ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনা হয়।
আলী রীয়াজ জানান, সনদে স্বাক্ষরের জন্য প্রতিটি দলকে ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে দুজন প্রতিনিধির নাম পাঠাতে অনুরোধ করা হয়েছে।
বৈঠকে দুটি বিষয়ে ঐকমত্য হয়েছে জানিয়ে তিনি বলেন, যেসব সুপারিশ সংবিধান সংশ্লিষ্ট নয়, সেগুলো অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবে। আর যেসব সুপারিশ বিধি বা সরকারি আদেশের মাধ্যমে কার্যকর করা সম্ভব, সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে।
তিনি আরও জানান, ইতোমধ্যে অধ্যাদেশ জারিসহ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে।
বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, গণ–অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ প্রায় ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়। আগামী রোববার বিকেল আড়াইটায় আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে কমিশন।
আরও পড়ুন
- • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা
- • প্রেম ভাঙতেই অভিনেতাকে জুতাপেটা করলেন অনুপমা!
- • ৫ লাখ ১৩ হাজার টাকায় বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা
- • ইউনানে ৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল স্পেনও
- • রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা যেসব অঞ্চলে
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
