সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের দুই মামলা
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৫১
অবৈধ সম্পদ অর্জন ও প্লট জালিয়াতির অভিযোগে অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সহকারী পরিচালক পিয়াস পাল এবং উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে পৃথক মামলাগুলো দায়ের করেন।
প্রথম মামলায় অভিযোগ করা হয়েছে, বিচারপতি মানিক ক্ষমতার অপব্যবহার করে ৫ কোটি ৩৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। দ্বিতীয় মামলায় রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে একটি প্লট জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
দুদক জানায়, অভিযুক্ত সাবেক বিচারপতি মিথ্যা তথ্য দিয়ে পূর্বাচলের ১৬ নম্বর সেক্টরের ১১৬ নম্বর রোডের ০৩৬ নম্বর প্লট বরাদ্দ করান এবং শর্ত ভঙ্গ করে তা হস্তান্তর ও আত্মসাৎ করেন।
এ দুই মামলায় আরও যাদের আসামি করা হয়েছে, তারা হলেন—রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, জি এম জয়নাল আবেদীন ভূঁইয়া, রাজউকের সাবেক সদস্য আবদুল হাই, সাবেক যুগ্ম সচিব ও সদস্য (উন্নয়ন) এম মাহবুবুল আলম, সাবেক সদস্য (অর্থ) মো. আবু বক্কার সিকদার এবং সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের স্ত্রী কাশমিরি কামাল।
আরও পড়ুন
- • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা
- • প্রেম ভাঙতেই অভিনেতাকে জুতাপেটা করলেন অনুপমা!
- • ৫ লাখ ১৩ হাজার টাকায় বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা
- • ইউনানে ৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল স্পেনও
- • রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা যেসব অঞ্চলে
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
