১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:৫৬

শিরোনাম
এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্বেগ নেই, দাবি শিক্ষামন্ত্রীর বন্যাকবলিত দেশের ৫৯ উপজেলা, মৃত্যু বেড়ে ৫৪: দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে সরকারের অবস্থান জানালেন তথ্য উপদেষ্টা দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ মৃত্যু, আক্রান্ত ৯৯০ এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনে সংহতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুনে সড়কে প্রাণ গেল ৪৬৩ জনের, মোট দুর্ঘটনা ৫৯০ : যাত্রী কল্যাণ সমিতি কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা নিয়ে দোহায় গেলেন স্পিকার ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নতুন ঘোষণা

রাতভর ভারী বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকার বিভিন্ন সড়ক, ভোগান্তিতে নগরবাসী

রাতভর ভারী বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকার বিভিন্ন সড়ক, ভোগান্তিতে নগরবাসী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ০৯:৫৪

রাজধানীতে শনিবার গভীর রাত থেকে রোববার সকাল পর্যন্ত টানা ভারী বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি জমে জনজীবন ব্যাহত হয়েছে।

রোববার ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত অঝোরে বৃষ্টির ফলে আজিমপুর, চানখারপুল, নিউমার্কেট, পল্টন, আরামবাগ, ফকিরাপুল, গ্রিন রোড, তেজতুরী বাজার, পান্থপথ, মণিপুর, বসুন্ধরা আবাসিক এলাকা, ধানমন্ডি ২৭ ও ৩২ নম্বর সড়ক, মোহাম্মদপুর, কারওয়ান বাজার এবং শ্যাওড়াপাড়াসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যায়।

এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের দুর্ভোগে পড়তে হয়। অনেককে হাঁটুপানি মাড়িয়ে কর্মস্থলে যেতে দেখা যায়। আদাবর থেকে কারওয়ান বাজারে যাওয়ার পথে মোহাম্মদপুর থানা এলাকা এবং ধানমন্ডি ২৭ ও ৩২ নম্বর সড়কের পেছনের অংশে জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা।

ভারী বর্ষণের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচলও ধীরগতির হয়ে পড়ে। জলাবদ্ধতার কারণে কোথাও কোথাও দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়।

এর আগে আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। সেই পূর্বাভাসের ধারাবাহিকতায় রাজধানীতেও টানা বৃষ্টিতে জলাবদ্ধতার এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন