চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসলে নেমে ২ শিশুর মৃত্যু
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ জুন, ২০২৬, ২১:১৫
শুক্রবার (১২ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী এলাকায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বিকালে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত দুই শিশু হলো- সদর উপজেলার বাখেরআলী গ্রামের মো. জহুরুল ইসলামের মেয়ে মোসা. জেসমিন খাতুন (৮) এবং চাকপাড়া গ্রামের কাজল আহাদের মেয়ে ইসরাত খাতুন (৭)।
পুলিশ ও স্থানীয়দের মতে, শুক্রবার দুপুরে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ হয় জেসমিন ও ইসরাত। প্রথমে স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয় এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুর রাজ্জাক জানান , জেসমিনের মরদেহ বেলা পৌনে ৩টা এবং ইশরাতের মরদেহ সাড়ে ৪টার দিকে উদ্ধার করা হয়। নদীতে পানি বেশি ও স্রোত থাকায় উদ্ধার অভিযান বিলম্বিত হয়ে বলেও জানান তিনি।
সদর মডেল থানার ওসি ইকরামুল হোসাইন বলেন, পদ্মা নদীতে ডুবে দুই শিশু মৃত্যু ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • ঘরের মাঠে বিশ্বকাপে জয়ের লক্ষ্যে কানাডা, মুখোমুখি বসনিয়া
- • আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে চিকিৎসা দেওয়ার নির্দেশ
- • আজ কানাডায় বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান
- • রোববার জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি স্বাক্ষর
- • কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- • অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে একই স্কোয়াডে খেলবে বাংলাদেশ
- • আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
- • রাত ১টার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
