নান্দাইলের খড়িয়া গ্রামের এক কিলোমিটার সড়কের বেহাল দশা, দুর্ভোগে ৫-৭ হাজার মানুষ
জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২ জুন, ২০২৬, ১৯:৩৭
ময়মনসিংহের নান্দাইল উপজেলা-র ১নং বীর বেতাগৈইর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খড়িয়া গ্রামের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, খড়িয়া গ্রামের মৃত মন্নান শিকদারের বাড়ি থেকে উত্তর দিকে মৃত আলিম উদ্দিন (গ্রাম পুলিশ)-এর বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ কাঁচা সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির দুই প্রান্তে পাকা রাস্তা থাকলেও মাঝখানের এই অংশটি বছরের পর বছর অবহেলায় পড়ে রয়েছে।
এলাকাবাসী জানান, প্রতিদিন শত শত প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শিক্ষার্থী, শিক্ষক, চাকরিজীবী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই সড়ক ব্যবহার করেন। বিশেষ করে অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া কিংবা গর্ভবতী নারীদের যাতায়াতে মারাত্মক ভোগান্তির সৃষ্টি হয়।
বর্ষা মৌসুমে সড়কটির অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। অল্প বৃষ্টিতেই রাস্তার বিভিন্ন স্থানে পানি জমে কর্দমাক্ত হয়ে পড়ে। ফলে স্কুলগামী শিশুদের অনেক সময় জুতা হাতে নিয়ে কাদা মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ খড়িয়া, কয়ারপুর, রামদি, নাগপুর, শ্রীপুর, লোহিতপুর, উত্তর খড়িয়া, উত্তর কামটখালী, বাটালি ও জাহাঙ্গীরনগরসহ আশপাশের অন্তত ১০টি গ্রামের মানুষ এই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করেন।
এলাকাবাসীর ভাষ্য, সড়কটির প্রধান যানবাহন অটোরিকশা হলেও বর্তমানে রাস্তার বেহাল অবস্থার কারণে কোনো অটোরিকশা চলাচল করতে পারছে না। এতে প্রায় ৫ থেকে ৭ হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয়রা দ্রুত সড়কটি সংস্কার ও পাকা করার দাবি জানিয়ে বলেন, জনস্বার্থের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। দ্রুত সংস্কার কাজ শুরু না হলে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।
আরও পড়ুন
- • ঘরের মাঠে বিশ্বকাপে জয়ের লক্ষ্যে কানাডা, মুখোমুখি বসনিয়া
- • আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে চিকিৎসা দেওয়ার নির্দেশ
- • আজ কানাডায় বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান
- • রোববার জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি স্বাক্ষর
- • কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- • অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে একই স্কোয়াডে খেলবে বাংলাদেশ
- • আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
- • রাত ১টার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
