পেট্রোল পাম্পে পুলিশি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৬, ২০:৪৬
দেশের ফিলিং স্টেশনগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।
রবিবার (৮ মার্চ) পাঠানো এ চিঠিতে দ্রুত পুলিশি টহল জোরদারের অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, জ্বালানি তেলের মজুত পরিস্থিতি নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রচারণার কারণে গ্রাহকদের মধ্যে অতিরিক্ত তেল সংগ্রহের প্রবণতা তৈরি হয়েছে। এর ফলে ডিলাররা ডিপো থেকে অতিরিক্ত তেল সংগ্রহের চেষ্টা করছেন এবং অনেক ভোক্তা অননুমোদিতভাবে জ্বালানি মজুত করছেন।
বিপিসি আরও জানায়, তেলের সরবরাহ সীমিত করার প্রেক্ষিতে বিভিন্ন ফিলিং স্টেশনে ক্রেতাদের সঙ্গে কর্মীদের অনভিপ্রেত ঘটনার খবর পাওয়া যাচ্ছে। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ফিলিং স্টেশনগুলোর নিরাপত্তা নিশ্চিতে দেশের সব স্টেশনে পুলিশি টহল জোরদারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন
- • বিশ্বকাপের আগে কাটল অনিশ্চয়তা, ভিসা পেল ইরান দল
- • হজ শেষে দেশে ফিরেছেন ৩২ হাজারের বেশি হাজি, সৌদি আরবে মৃত্যু ৪৮ জনের
- • মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ছয়টি ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের
- • হরমুজ প্রণালিতে ইরানের নজরদারি স্থাপনায় মার্কিন হামলা
- • ৩০০ লোকবল নেবে আবুল খায়ের গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা
- • ঢাকায় কমতে পারে গরমের অস্বস্তি, বৃষ্টিরও আভাস
- • সান মারিনোকে হারিয়ে ইউরোপ জয় করল বাংলাদেশ
- • নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত, ১৪ জেলায় ঝড়ের শঙ্কা
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
