০৪ জুলাই ২০২৬, শনিবার, ১৯:২১

শিরোনাম
অন্যায়কারীর বিচার হবে, অবিচার নয়: প্রধানমন্ত্রী বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে নতুন নির্বাহী পরিচালক নিয়োগ ৯০ দিনের মজুতের লক্ষ্যে প্রায় ৫ লাখ টন জ্বালানি তেল আমদানি করবে সরকার রেলের আধুনিকায়নে বড় পরিকল্পনা, বাড়ছে কোচ-লোকোমোটিভ সরকারি চাকরিতে বেতন বৃদ্ধি: মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ অর্থনীতিবিদদের বাংলাদেশের গম আমদানির সবচেয়ে বড় উৎসে পরিণত হয়েছে আর্জেন্টিনা

বিশ্বকাপে রাউন্ড অব ৩২-এ আরও পাঁচ দল, মোট নিশ্চিত ২৪

বিশ্বকাপে রাউন্ড অব ৩২-এ আরও পাঁচ দল, মোট নিশ্চিত ২৪

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ১২:৫৯

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগেই আরও পাঁচটি দল রাউন্ড অব ৩২ বা নকআউট পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। নতুন করে শেষ ৩২-এ ওঠা দলগুলো হলো—মিসর, ইংল্যান্ড, ঘানা, পর্তুগাল ও প্যারাগুয়ে।

এখন পর্যন্ত এই পাঁচটি দলই চার পয়েন্ট করে সংগ্রহ করেছে। তবে গ্রুপ ‘এইচ’-এর ফলাফলের কারণে শেষ ম্যাচ না খেলেই তাদের নকআউট নিশ্চিত হয়ে যায়।

গ্রুপ ‘এইচ’-এ তিন পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে কেপ ভার্দে নকআউট পর্বে জায়গা করে নেওয়ায় শেষ ৩২-এ ওঠার জন্য প্রয়োজনীয় ন্যূনতম পয়েন্টের সীমা চার পয়েন্টে নেমে আসে। ফলে চার পয়েন্ট পাওয়া দলগুলোও শেষ ম্যাচের আগেই পরবর্তী রাউন্ডে খেলার নিশ্চয়তা পায়।

এর আগে আরও ১৯টি দল নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছিল। সেগুলো হলো—মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, কানাডা, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ব্রাজিল, মরক্কো, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানি, আইভরিকোস্ট, ইকুয়েডর, নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, ফ্রান্স, নরওয়ে, আর্জেন্টিনা ও কলম্বিয়া।

সব মিলিয়ে এখন পর্যন্ত ২৪টি দল বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত করেছে। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো শেষে নকআউটের অবশিষ্ট দলগুলোর পরিচয় জানা যাবে।

আরও পড়ুন