বিশ্বকাপে শক্ত অবস্থানে আর্জেন্টিনা, পরবর্তী লড়াই অস্ট্রিয়ার সঙ্গে
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ১৫:১১
বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশনটা দারুণভাবে শুরু করেছে আর্জেন্টিনা। ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে রেকর্ড গড়ে উচ্ছ্বসিত সমর্থকরা।
জয়ের পর এবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। আগামী ২২ জুন গ্রুপ ‘জে’-তে তারা মুখোমুখি হবে অস্ট্রিয়ার।
প্রথম ম্যাচে আর্জেন্টিনা আলজেরিয়াকে হারালেও সমানতালে জয় পেয়েছে অস্ট্রিয়াও। তারা জর্ডানকে ৩-১ গোলে পরাজিত করে টুর্নামেন্টে দারুণ শুরু করেছে। ম্যাচে শুরুতে এগিয়ে যায় অস্ট্রিয়া, পরে সমতা ফেরায় জর্ডান। তবে আত্মঘাতী গোল ও মার্কো আর্নাতোভিচের গোলের সুবাদে শেষ পর্যন্ত সহজ জয় পায় ইউরোপের দলটি।
এখন গ্রুপ জে’তে দুই জয়ী দলের মুখোমুখি লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে। এই ম্যাচই গ্রুপ পর্বের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
আর্জেন্টিনার শেষ গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ জুন, যেখানে তাদের প্রতিপক্ষ জর্ডান। তবে তার আগে সব নজর এখন অস্ট্রিয়ার বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে।
আর্জেন্টিনার বাকি সূচি
- ২২ জুন: আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া
- ২৭ জুন: আর্জেন্টিনা বনাম জর্ডান
প্রতিফলন/ রাশ
আরও পড়ুন
- • বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
- • হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- • মা হতে চলেছেন মৌসুমী হামিদ, প্রকাশ্যে আনলেন দ্বিতীয় বিয়ের খবর
- • খামেনির শেষ বিদায়ে ৫ কোটি রুটির প্রস্তুতি
- • ‘৫ আগস্টের অর্জন সবার, কোনো ব্যক্তি বা দলের নয়’: প্রধানমন্ত্রী
- • আবহাওয়ার কারণে এক ঘণ্টা পিছোতে পারে ব্রাজিল নরওয়ে ম্যাচ
- • মুশফিককে কোচিংয়ে আনতে চায় বিসিবি
- • তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, কারাগারে ভ্যানচালক
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
- • শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান ও পাকিস্তান
