০৪ জুলাই ২০২৬, শনিবার, ১৭:৫৪

শিরোনাম
বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে নতুন নির্বাহী পরিচালক নিয়োগ ৯০ দিনের মজুতের লক্ষ্যে প্রায় ৫ লাখ টন জ্বালানি তেল আমদানি করবে সরকার রেলের আধুনিকায়নে বড় পরিকল্পনা, বাড়ছে কোচ-লোকোমোটিভ সরকারি চাকরিতে বেতন বৃদ্ধি: মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ অর্থনীতিবিদদের বাংলাদেশের গম আমদানির সবচেয়ে বড় উৎসে পরিণত হয়েছে আর্জেন্টিনা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আজ স্মরণসভা, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

এনসিপিতে রুমিন ফারহানা যোগ দেওয়ার গুঞ্জন

এনসিপিতে রুমিন ফারহানা যোগ দেওয়ার গুঞ্জন

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৬, ২২:২৬

সংসদ সদস্য ও বিএনপির পরিচিত মুখ রুমিন ফারহানা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন বলে গুঞ্জন শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই আলোচনার সূত্রপাত হয়। রাজনৈতিক অঙ্গনে জনপ্রিয় ও সুবক্তা হিসেবে পরিচিত রুমিন ফারহানার এই সম্ভাব্য দলবদল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিচ্ছে।

আব্দুল্লাহ আল জাবের তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লেখেন, "রুমিন ফারহানা আন্টি এনসিপিতে আসছেন গুঞ্জন শোনা যাচ্ছে।" তাঁর এই সংক্ষিপ্ত মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। যদিও রুমিন ফারহানা কিংবা এনসিপির পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সত্যতা নিশ্চিত করা হয়নি।

আরও পড়ুন