বিরোধী দলেও মুক্তিযোদ্ধা আছেন: প্রতিমন্ত্রীর দাবির জবাবে স্পিকার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬, ০০:৫৩
বিরোধী দল জামায়াতে ইসলামীতে মুক্তিযোদ্ধা নেই- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দাবির জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন। আমি নিজেও দেখেছি, গাজী নজরুল ইসলাম একজন মুক্তিযোদ্ধা।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার সময় স্পিকার ও প্রতিমন্ত্রীর মধ্যে এই কথোপকথন হয়।
সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম গত রবিবার সংসদে বলেন, নবম সেক্টরে মেজর জলিলের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছেন। কিন্তু আওয়ামী লীগ আমলে তার নাম মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়।
একাত্তরে পাকিস্তান সেনাবাহিনীর তৎকালীন ক্যাপ্টেন হাফিজ উদ্দিন আহমদ বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে যোগ দেন। নবম সেক্টেরে যুদ্ধ করেন। বীরত্বের জন্য তাকে বীর বিক্রম খেতাব দেওয়া হয় মুক্তিযুদ্ধের পর। বর্তমান সংসদে স্পিকারের দায়িত্ব পালন করছেন তিনি।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মঙ্গলবার সংসদে বক্তৃতার সময় স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, আপনাকে দেখলে এখানে অনেকের ভালো লাগবে, কারও কারও ভালো লাগবে না। কিন্তু আপনি ১৯৭১ সালকে প্রতিনিধিত্ব করছেন। সরকারি দলের বেঞ্চে অনেক মুক্তিযোদ্ধা রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বিএনপির কয়েকজন এমপির নাম বলেন।
তিনি এরপর বলেন, বিরোধী দলের বেঞ্চের মধ্যে খুঁজে পাওয়ার কোন সুযোগ নেই। এ সময় বিরোধী দলের সদস্যরা হৈ চৈ করেন।
তখন স্পিকার বলেন, বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন। আমি নিজেও দেখেছি, গাজী নজরুল ইসলাম একজন মুক্তিযোদ্ধা। এরপর বিরোধী দলের এমপিরা শান্ত হন। প্রতিমন্ত্রী আবার বক্তব্য শুরু করেন।
আরও পড়ুন
- • অন্যায়কারীর বিচার হবে, অবিচার নয়: প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
- • হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- • মা হতে চলেছেন মৌসুমী হামিদ, প্রকাশ্যে আনলেন দ্বিতীয় বিয়ের খবর
- • খামেনির শেষ বিদায়ে ৫ কোটি রুটির প্রস্তুতি
- • ‘৫ আগস্টের অর্জন সবার, কোনো ব্যক্তি বা দলের নয়’: প্রধানমন্ত্রী
- • আবহাওয়ার কারণে এক ঘণ্টা পিছোতে পারে ব্রাজিল নরওয়ে ম্যাচ
- • মুশফিককে কোচিংয়ে আনতে চায় বিসিবি
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
- • শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান ও পাকিস্তান
