২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৫:৩৯

শিরোনাম
৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান

কন্যাসন্তানের বাবা হলেন মেহেদী হাসান মিরাজ

কন্যাসন্তানের বাবা হলেন মেহেদী হাসান মিরাজ

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:৫৪

আনন্দঘন এক মুহূর্তে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার ও ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আজ কন্যাসন্তানের বাবা হয়েছেন তিনি।

স্ত্রী রাবেয়া আক্তার প্রীতির কোলজুড়ে এসেছে নতুন অতিথি। মা ও মেয়ে—দুজনই সুস্থ আছেন। মিরাজ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানান, ‘আলহামদুলিল্লাহ, আমাদের কন্যা সন্তান এসেছে। মা ও মেয়ে ভালো আছে। আমাদের জন্য দোয়া করবেন।’

পরিবারের পাশে থাকতে নেদারল্যান্ডস সফর থেকে ছুটি নিয়েছিলেন তিনি। এরপর এশিয়া কাপ দলে না থাকলেও, এই আনন্দঘন পারিবারিক মুহূর্ত যেন সব শূন্যতা পূরণ করে দিয়েছে।

২০১৯ সালে খুলনার মেয়ে রাবেয়া প্রীতিকে বিয়ে করেন মিরাজ। ২০২০ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান, পুত্র মুদাসসের হাসান ওয়াফিক। এবার কন্যার আগমনে আরও পরিপূর্ণ হলো তাদের পরিবার।

নতুন অতিথির নাম এখনো ঠিক হয়নি, তবে মিরাজের আনন্দঘন এই সংবাদে ভাসছে ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসা।

-এসএমএস

আরও পড়ুন