২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৫:১০

শিরোনাম
গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

মিরাজকে নিয়ে জাকির নায়েকের নতুন পোস্ট, মুহূর্তেই ভাইরাল

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬, ১৯:৫৪

জনপ্রিয় ইসলামিক স্কলার ড. জাকির নায়েকের ফেসবুক পেজে হঠাৎ এক চমক! বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবির ওপর বড় করে লেখা ‘ইন্টারেকশন উইথ মুসলিম স্পোর্টসম্যান’ এবং নিচে মিরাজের পরিচয় স্পষ্ট করে দেওয়া। তবে এই পোস্টটি ঘিরে তৈরি হয়েছিল এক নাটকীয়তা।

আজ বিকেলের দিকে যখন প্রথমবার ছবিটি পোস্ট করা হয়, তখন সেখানে নামের একটি বড় ভুল ছিল। মিরাজের ছবির ক্যাপশনে জাকির নায়েক লিখেছিলেন নাজমুল হোসেন শান্তর নাম। ভুলটি নজরে আসতেই পোস্টটি ডিলিট করে দেওয়া হয়। এরপর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ভুল শুধরে সঠিক তথ্য দিয়ে আবারও ছবিটি পোস্ট করেন তিনি। এবার আর কোনো ভুল নেই, সেখানে স্পষ্টভাবে শোভা পাচ্ছে মেহেদী হাসান মিরাজের নাম।

বর্তমানে মালয়েশিয়া প্রবাসী ড. জাকির নায়েকের সঙ্গে মিরাজের এই সাক্ষাৎ ঠিক কোথায় হয়েছে, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, পাকিস্তান সিরিজ শেষে ওমরাহ পালন করতে মক্কায় গেলে সেখানেই প্রখ্যাত এই স্কলারের সঙ্গে দেখা হয় মিরাজের। ফেসবুকে পোস্ট করার মাত্র ৫০ মিনিটের মধ্যেই ছবিটিতে রিয়্যাকশন ছাড়িয়েছে ৩০ হাজার। মিরাজ এবং জাকির নায়েকের এই ফ্রেমবন্দি মুহূর্ত এখন নেট দুনিয়ায় রীতিমতো টক অফ দ্য টাউন।ভুল শুধরে মিরাজকে নিয়ে জাকির নায়েকের নতুন পোস্ট: মুহূর্তেই ভাইরাল!

জনপ্রিয় ইসলামিক স্কলার ড. জাকির নায়েকের ফেসবুক পেজে হঠাৎ এক চমক! বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবির ওপর বড় করে লেখা ‘ইন্টারেকশন উইথ মুসলিম স্পোর্টসম্যান’ এবং নিচে মিরাজের পরিচয় স্পষ্ট করে দেওয়া। তবে এই পোস্টটি ঘিরে তৈরি হয়েছিল এক নাটকীয়তা।

আজ বিকেলের দিকে যখন প্রথমবার ছবিটি পোস্ট করা হয়, তখন সেখানে নামের একটি বড় ভুল ছিল। মিরাজের ছবির ক্যাপশনে জাকির নায়েক লিখেছিলেন নাজমুল হোসেন শান্তর নাম। ভুলটি নজরে আসতেই পোস্টটি ডিলিট করে দেওয়া হয়। এরপর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ভুল শুধরে সঠিক তথ্য দিয়ে আবারও ছবিটি পোস্ট করেন তিনি। এবার আর কোনো ভুল নেই, সেখানে স্পষ্টভাবে শোভা পাচ্ছে মেহেদী হাসান মিরাজের নাম।

বর্তমানে মালয়েশিয়া প্রবাসী ড. জাকির নায়েকের সঙ্গে মিরাজের এই সাক্ষাৎ ঠিক কোথায় হয়েছে, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, পাকিস্তান সিরিজ শেষে ওমরাহ পালন করতে মক্কায় গেলে সেখানেই প্রখ্যাত এই স্কলারের সঙ্গে দেখা হয় মিরাজের। ফেসবুকে পোস্ট করার মাত্র ৫০ মিনিটের মধ্যেই ছবিটিতে রিয়্যাকশন ছাড়িয়েছে ৩০ হাজার। মিরাজ এবং জাকির নায়েকের এই ফ্রেমবন্দি মুহূর্ত এখন নেট দুনিয়ায় রীতিমতো টক অফ দ্য টাউন।

আরও পড়ুন