টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, মিরাজের জায়গায় শেখ মেহেদী
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ১০:৫১
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিরিজে ইতোমধ্যে জয় নিশ্চিত করা টাইগারদের সামনে এবার অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার সুযোগ।
আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে দুটি পরিবর্তন। দ্বিতীয় ওয়ানডেতে মাথায় আঘাত পাওয়া মেহেদী হাসান মিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।
মিরাজের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন শেখ মেহেদী হাসান। এছাড়া নাহিদ রানার বদলে দলে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম।
অন্যদিকে অস্ট্রেলিয়াও তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়া ম্যাথু শর্টের বদলে সুযোগ পেয়েছেন অলিভার পিক। এছাড়া নাথান এলিসকে বিশ্রাম দিয়ে একাদশে নেওয়া হয়েছে বেন ডরশুইসকে।
একনজরে বাংলাদেশের একাদশ:
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়ার একাদশ:
কুপার কনোলি, জশ ইংলিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), ম্যাট রেনশ, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, অলিভার পিক, জাভিয়ের বার্টলেট, বেন ডরশুইস, রিলে মেরেডিথ ও অ্যাডাম জাম্পা।
আরও পড়ুন
- • নেতানিয়াহুকে সরাসরি ভর্ৎসনা ট্রাম্পের, কূটনীতিতে নতুন টানাপোড়েন
- • এডিবির ঋণে দেশের রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারে ছড়াল
- • এডিবির ঋণে দেশের রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারে ছড়াল
- • ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ পেলেন জহির হোসেন
- • বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের, ভেঙে দেওয়া হলো ইসলামী ব্যাংকের পর্ষদ
- • দীর্ঘ বিরতির পর ফিরছেন ক্যাটরিনা, এবার নতুন চমক ওটিটিতে!
- • রিলস থেকে আয় ও ভিউ বাড়াতে নতুন পরিকল্পনা মেটার
- • এডিবির ঋণে চাঙ্গা রিজার্ভ, ৩১ বিলিয়ন ডলারের মাইলফলক পেরোল বাংলাদেশ
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
