বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখে ইরাকি তারকা আইমান হুসেইন
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ জুন, ২০২৬, ১০:৫০
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ সামনে রেখে দেশটিতে পৌঁছেই দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন ইরাক জাতীয় ফুটবল দলের তারকা স্ট্রাইকার আইমান হুসেইন। ইরাকি ক্রীড়া কর্মকর্তাদের দাবি, শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে প্রায় সাত ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়।
শনিবার ভোরে দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষ হুসেইনকে আলাদা করে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করে। পরে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হলেও দলের ফটোগ্রাফার তালাল সালাহকে ১০ ঘণ্টার বেশি সময় আটকে রাখার পর দেশে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।
কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদের সময় আইমান হুসেইনের মোবাইল ফোনও পরীক্ষা করা হয়। একই ধরনের তল্লাশির মুখোমুখি হন তালাল সালাহও।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত ইরাকি ফুটবল অ্যাসোসিয়েশন, আইমান হুসেইন কিংবা যুক্তরাষ্ট্রের ইউ.এস. ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ভোরবেলায় বহু ইরাকি সমর্থক বিমানবন্দরে জাতীয় দলের খেলোয়াড়দের স্বাগত জানাতে উপস্থিত হন। জাতীয় পতাকা হাতে তারা খেলোয়াড়দের সঙ্গে ছবি তোলেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।
৪০ বছর পর আবারও বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ইরাক। দলটির আক্রমণভাগের অন্যতম ভরসা ৩০ বছর বয়সী আইমান হুসেইন বাছাইপর্বে গুরুত্বপূর্ণ গোল করে দলকে বিশ্বকাপে তুলতে বড় ভূমিকা রাখেন।
বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এ ইরাকের প্রতিপক্ষ ফ্রান্স, সেনেগাল ও নরওয়ে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে টুর্নামেন্টটি আগামী বৃহস্পতিবার শুরু হবে।
আরও পড়ুন
- • রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত
- • সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ৭,৭৬০ প্রবাসী
- • ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচার কিনলো বিটিভি, ব্যয় ৭২ কোটি
- • জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাষ্ট্রজুড়ে বিশাল আয়োজনের পরিকল্পনা
- • স্ত্রী পালালেন অন্যের সঙ্গে, প্রেমিকের স্ত্রীকে বিয়ে করলেন স্বামী
- • ৬ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- • সাড়ে ৯ ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল
- • তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে আ.লীগ নেতার চিঠি
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বাকস্বাধীনতা কোথায়?
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
