২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৭:৪৫

শিরোনাম
৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান

সংসদে ৬০০ আসন চান নারী নেত্রীরা, ৩০০ আসনে শুধু নারীদের ভোটের দাবি

সংসদে ৬০০ আসন চান নারী নেত্রীরা, ৩০০ আসনে শুধু নারীদের ভোটের দাবি

প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৫, ১৯:৫৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রতিনিধিত্ব বাড়াতে সংসদের আসন সংখ্যা ৩০০ থেকে ৬০০ করার প্রস্তাব দিয়েছেন দেশের নারী নেত্রীরা। এর মধ্যে ৩০০ আসনে সরাসরি শুধুমাত্র নারীদের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

মঙ্গলবার (৭ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে এক সংলাপে নারী নেত্রীরা এই দাবি জানান।

সংলাপে ‘নিজেরা করি’র সমন্বয়কারী খুশি কবির, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেমসহ অন্যরা নারী ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার এবং প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নারীবিদ্বেষী ও সাম্প্রদায়িক ব্যক্তিদের বাদ দেওয়ার জন্য ইসির প্রতি আহ্বান জানান। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হক বলেন, “একটি আসনে দুটি আসন থাকবে, যেখানে একটিতে শুধু নারী প্রতিদ্বন্দ্বিতা করবে।”

এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, রাজনৈতিক দলগুলোকে ২০৩০ সালের মধ্যে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, নইলে তাদের নিবন্ধন নবায়ন করা কঠিন হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নারী ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারেন, সে ব্যাপারে সব ধরনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

আরও পড়ুন