২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৬:১৩

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

জাতীয় পরিচয়পত্র নবায়নে নতুন উদ্যোগ, পর্যালোচনায় নির্বাচন কমিশন

জাতীয় পরিচয়পত্র নবায়নে নতুন উদ্যোগ, পর্যালোচনায় নির্বাচন কমিশন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ১১:৪০

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ১৫ বছর পূর্ণ হওয়ার পর তা নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি বর্তমানে পর্যালোচনায় রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

ইসি সূত্র জানিয়েছে, বিদ্যমান আইন ও বিধিমালায় এনআইডি নবায়নের বিধান থাকলেও তা বাধ্যতামূলক নয়। তবে সময়ের সঙ্গে নাগরিকদের চেহারা ও বায়োমেট্রিক তথ্যের পরিবর্তনের কারণে পরিচয় যাচাইয়ে জটিলতা তৈরি হওয়ায় নবায়ন বাধ্যতামূলক করার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মতে, ১৫ বছর একটি দীর্ঘ সময়। এ সময়ে বয়সজনিত পরিবর্তন, চিকিৎসা বা প্লাস্টিক সার্জারির কারণে চেহারার পরিবর্তন এবং আঙুলের ছাপের গুণগত মান কমে যেতে পারে। ফলে বায়োমেট্রিক তথ্য হালনাগাদ করা প্রয়োজন হয়ে পড়ে।

আইনে কী বলা আছে

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০-এর ধারা ৭(১) অনুযায়ী, এনআইডির মেয়াদ হবে ইস্যুর তারিখ থেকে ১৫ বছর। একই আইনের ধারা ২ অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে নির্ধারিত পদ্ধতি ও ফি দিয়ে কমিশনের কাছে নবায়নের আবেদন করা যাবে।

এছাড়া জাতীয় পরিচয়পত্র বিধিমালার ৫ নম্বর বিধিতে বলা হয়েছে, নাগরিক বা তার আইনানুগ অভিভাবক ফরম-৫ অনুযায়ী সরাসরি অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে নবায়নের আবেদন করতে পারবেন।

সরাসরি আবেদনের ক্ষেত্রে ফি জমার রসিদ সংযুক্ত করে আবেদন জমা দিতে হবে। অনলাইনে আবেদন করলে রসিদের স্ক্যান কপি আপলোড করতে হবে। জরুরি আবেদন নির্বাচন কমিশনে এবং সাধারণ আবেদন স্থানীয় কার্যালয়ে জমা দিতে হবে।

বর্তমান বিধান অনুযায়ী, জরুরি আবেদন সাত কর্মদিবসের মধ্যে এবং সাধারণ আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির কথা রয়েছে। জরুরি আবেদনের জন্য ১৫০ টাকা এবং সাধারণ আবেদনের জন্য ১০০ টাকা ফি নির্ধারিত।

যা বলছেন কর্মকর্তারা

ইসি সচিব আখতার আহমেদ বলেন, বর্তমানে নাগরিকরা চাইলে যেকোনো সময় এনআইডি নবায়নের আবেদন করতে পারেন। এছাড়া কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলেও নতুন এনআইডি নেওয়ার সুযোগ রয়েছে।

অন্যদিকে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা জানিয়েছেন, এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এটি বর্তমানে পর্যালোচনার পর্যায়ে রয়েছে। পর্যালোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বর্তমানে এনআইডি হারিয়ে গেলে বা নষ্ট হলে পুনরায় কার্ড পেতে নির্ধারিত হারে ফি দিয়ে আবেদন করতে হয়। আবেদনটি প্রথম, দ্বিতীয় বা পরবর্তীবারের ওপর নির্ভর করে ফি নির্ধারিত হয়।

প্রতিফলন/ রাশ

আরও পড়ুন