বাংলাদেশের টেকসই ভবিষ্যতের পথে আকিজের ইলেকট্রিক বিপ্লব
প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৫, ২০:১৭
বাংলাদেশের নবায়নযোগ্য শক্তি ও বৈদ্যুতিক যানবাহন খাতে নতুন দিগন্ত উন্মোচন করেছে আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস। প্রতিষ্ঠানটি অংশ নিচ্ছে “বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকল অ্যান্ড মোবিলিটি এক্সিবিশন ২০২৫”-এ, যা বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় জমকালো আয়োজনে উদ্বোধন করা হয়।
এই আন্তর্জাতিক মানের প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস দেশীয় ইলেকট্রিক ভেহিকল (ইভি) ইকোসিস্টেমকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। প্রদর্শনীতে প্রতিষ্ঠানটি তুলে ধরেছে তাদের উদ্ভাবনী ও পরিবেশবান্ধব প্রযুক্তির বিভিন্ন পণ্য, যার মধ্যে রয়েছে উন্নত লিথিয়াম ব্যাটারি প্রযুক্তি, ইলেকট্রিক চার চাকার গাড়ি ও ট্রাক, চার্জিং ও ব্যাটারি সোয়াপিং স্টেশন, ইলেকট্রিক তিন চাকার ট্রাক ও মিশুক, আধুনিক দুই চাকার ইভি, হোম এনার্জি স্টোরেজ সিস্টেম এবং সোলার ব্লাইন্ড, সোলার গ্লাস ও সোলার প্যানেলের মতো নবায়নযোগ্য সমাধান।
প্রদর্শনীতে আগত দর্শনার্থীরা আকিজের এসব অত্যাধুনিক প্রযুক্তি সরাসরি উপভোগের সুযোগ পাচ্ছেন। শিল্প বিশ্লেষকরা মনে করছেন, আকিজের অংশগ্রহণ বাংলাদেশে ইলেকট্রিক যানবাহনের বাজারকে নতুন মাত্রা দেবে এবং টেকসই পরিবহন ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আকিজ ভেঞ্চার গ্রুপ দীর্ঘদিন ধরে বাংলাদেশের শিল্প ও প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। উদ্ভাবন, পরিবেশবান্ধব প্রযুক্তি ও টেকসই উন্নয়নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এই প্রতিষ্ঠান ভবিষ্যতেও নবায়নযোগ্য শক্তি ও ইলেকট্রিক ভেহিকল খাতে বিনিয়োগ অব্যাহত রাখবে বলে জানিয়েছে।
আরও পড়ুন
- • সহজ ম্যাচ কঠিন করে সিরিজ জিতলো বাংলাদেশ
- • 'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- • ‘বারাণসী’তে নতুন লুকে চমক দিলেন প্রিয়াঙ্কা চোপড়া
- • গোল্ডেন বুট জিততে মেসির সামনে কঠিন দুই সমীকরণ
- • ধর্ষণচেষ্টার পর হত্যা, শিশু আয়নী হত্যার রায় ঘোষণা আজ
- • ফাইনালে ২-১ স্পেনের জয়, দাবি মেন্ডিয়েতার
- • জাতীয় ঐক্যেই শত্রুর পরাজয় সম্ভব: গালিবাফ
- • বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী- গ্রেপ্তার
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ফ্রান্স
