হজে অস্বাভাবিক বিমান ভাড়া, যাত্রীদের মধ্যে ক্ষোভ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৯
মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হজ পালন করতে প্রতিবছর লাখো মানুষ সৌদি আরব যান। তবে সাম্প্রতিক বছরগুলোতে হজের খরচ বিশেষ করে বিমান ভাড়া অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
সাধারণত সৌদি আরব যাতায়াতের বিমান ভাড়া আসা-যাওয়ার জন্য প্রায় এক লাখ টাকা হলেও হজের সময় এই ভাড়া দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি পায়। এতে হজযাত্রীদের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে। ২০২৫ সালের হজে এই খরচের কারণে ৪০ হাজার কোটা পূরণ করতে পারেনি সরকার।
হজ এজেন্সীজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) দাবি করেছে, হজ মৌসুমে অন্যান্য আন্তর্জাতিক রুটের তুলনায় বিমান ভাড়া অযৌক্তিকভাবে বেশি নির্ধারণ করা হয় যা হজযাত্রীদের জন্য খুবই ভারি বোঝা।
২০২৬ সালের হজ প্যাকেজ আজ (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘোষণা করা হবে। ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বছরের সরকারি হজ প্যাকেজ-১ এর খরচ ছিল প্রায় ৪ লাখ ৭৮ হাজার টাকা এবং প্যাকেজ-২ এর খরচ ছিল ৫ লাখ ৭৫ হাজার টাকা। এবারও তিনটি প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানা গেছে।
আরও পড়ুন
- • সহজ ম্যাচ কঠিন করে সিরিজ জিতলো বাংলাদেশ
- • 'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- • ‘বারাণসী’তে নতুন লুকে চমক দিলেন প্রিয়াঙ্কা চোপড়া
- • গোল্ডেন বুট জিততে মেসির সামনে কঠিন দুই সমীকরণ
- • ধর্ষণচেষ্টার পর হত্যা, শিশু আয়নী হত্যার রায় ঘোষণা আজ
- • ফাইনালে ২-১ স্পেনের জয়, দাবি মেন্ডিয়েতার
- • জাতীয় ঐক্যেই শত্রুর পরাজয় সম্ভব: গালিবাফ
- • বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী- গ্রেপ্তার
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ফ্রান্স
