২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৭:৪৪

শিরোনাম
৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান

রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনার দাবি বদিউল আলমের

রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনার দাবি বদিউল আলমের

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৩০

নির্বাচন কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনা প্রয়োজন। তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, আয়-ব্যয়ের বিবরণী জনগণের কাছে প্রকাশের প্রস্তাব করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে তথ্য অধিকার আইন নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফেতাখারুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকার তথ্য অধিকার আইনের দৃষ্টান্ত স্থাপনে ব্যর্থ হয়েছে।

ইফেতাখারুজ্জামান আরও বলেন, সরকারি তথ্য কোন কর্মকর্তার নয়, এটি জনগণের। তথ্য গোপন রাখার প্রবণতা পরিবর্তন না হলে আইনের সুফল পাওয়া সম্ভব হবে না।

তিনি সকলের প্রতি আহ্বান জানান, সরকার ও সংশ্লিষ্টরা তথ্য অধিকার আইনের আওতায় কাজ করে জনগণের জানার অধিকার নিশ্চিত করবেন।

আরও পড়ুন