রাশিয়ার ড্রোন হুমকিতে পোল্যান্ডের আকাশসীমা বন্ধ, বাল্টিক সাগরে ন্যাটোর উপস্থিতি
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৯
ইউক্রেনে রাশিয়ার নতুন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জেরে নিরাপত্তা শঙ্কায় পোল্যান্ড সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) ওয়ারশ’র দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লুবলিন ও রেজশোভ অঞ্চলের আকাশসীমা বন্ধ রাখা হয়। পোলিশ সেনাবাহিনী জানিয়েছে, ‘অপ্রত্যাশিত সামরিক কার্যক্রম’ মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
পোল্যান্ডের আশঙ্কা, রুশ ড্রোন অনুপ্রবেশের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তায় হুমকি তৈরি হতে পারে। এর আগে ইউক্রেন সীমান্তবর্তী এলাকাতেও রাশিয়ার ড্রোন ভূপাতিত করেছিল ন্যাটো ও পোলিশ বাহিনী। চলতি মাসেই ওই ঘটনায় রাশিয়ার সঙ্গে প্রথমবারের মতো সরাসরি সামরিক সংঘর্ষে জড়ায় পশ্চিমা জোট।
পোল্যান্ডের এই পদক্ষেপের পাশাপাশি ন্যাটো বাল্টিক সাগরে তাদের নিরাপত্তা মিশন জোরদার করেছে। ডেনমার্ক ও নরওয়ের সেনাঘাঁটির আশপাশে একাধিক ‘রহস্যময় ড্রোন’ উড়তে দেখা যাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন উদ্যোগের অংশ হিসেবে- বাল্টিক সাগরে ন্যাটো আকাশ প্রতিরক্ষা যুদ্ধজাহাজ,গোয়েন্দা ও নজরদারি প্ল্যাটফর্ম,তথ্য সংগ্রহ ইউনিট মোতায়েন করেছে।
ডেনমার্ক প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ড্রোন অনুপ্রবেশকে ‘হাইব্রিড আক্রমণ’ হিসেবে অভিহিত করেছেন।
নরওয়ের ওয়েরল্যান্ড এয়ারবেস, যেখানে তাদের F-35 যুদ্ধবিমান মোতায়েন রয়েছে, সেখানেও ড্রোন দেখা গেছে।
জার্মানির শ্লেসভিগ-হলস্টাইনে ‘ড্রোনের ঝাঁক’ উড়তে দেখা গেছে। দেশটির মন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ড্ট সেনাবাহিনীকে ড্রোন ভূপাতিত করার অনুমতি চেয়ে আইন সংশোধনের প্রস্তাব দিয়েছেন।
ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নের প্রায় ১০টি দেশ সীমান্ত সুরক্ষায় ‘ড্রোন ওয়াল’ তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে।
এই পদক্ষেপের সমালোচনা করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “এটি ইউরোপে সামরিক ও রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে।”
আরও পড়ুন
- • রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার
- • রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই ২ বিলিয়ন আসলো ডলার
- • সব মামলায় জামিন, মুক্তিতে বাধা নেই আফ্রিদির
- • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা
- • প্রেম ভাঙতেই অভিনেতাকে জুতাপেটা করলেন অনুপমা!
- • ৫ লাখ ১৩ হাজার টাকায় বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা
- • ইউনানে ৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল স্পেনও
- • রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা যেসব অঞ্চলে
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
