মাদারীপুরে ২০০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৮
মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামে বিশেষ অভিযানে ২০০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে উদ্ধার করা হয় আনুমানিক ৪০ লাখ টাকার মূল্যের ৯ বস্তা গাঁজা।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামের নান্নু দর্জির বাড়িতে অভিযান চালিয়ে নান্নু দর্জি (৬২) ও নুরু দর্জি (৪২)-কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫০ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ২০০ কেজি।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি এনামুল দর্জি (৪২) ও সুমন দর্জি (৩৫) পালিয়ে যায়। এনামুলের বিরুদ্ধে ইতোমধ্যে ৯টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) চাতক চাকমা,মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন,জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।
আসামিদের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন
- • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা
- • প্রেম ভাঙতেই অভিনেতাকে জুতাপেটা করলেন অনুপমা!
- • ৫ লাখ ১৩ হাজার টাকায় বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা
- • ইউনানে ৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল স্পেনও
- • রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা যেসব অঞ্চলে
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
