টঙ্গীতে রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় মালিকদের বিরুদ্ধে মামলা
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৫৭
গাজীপুরের টঙ্গীতে ফেমাস কেমিক্যাল লিমিটেডের রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় এ পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনজনসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ফায়ার সার্ভিসের ঢাকা জোন ৩-এর উপ-সহকারী পরিচালক আব্দুল মান্নান টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় রাসায়নিক গুদামের মালিকানায় থাকা ইসমাইল হোসেন (৪২), সোলাইমান (৩৫), তাজুল ইসলাম (৪০) ও রাকিব (৩৮) নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর বিকালে সাহারা মার্কেট এলাকার ওই রাসায়নিক গুদামে আগুন লাগে। প্রায় এক ঘণ্টা চেষ্টা শেষে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ফায়ার সার্ভিসের ফায়ার ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার শামীম আহমেদ ও নুরুল হুদা অগ্নিদগ্ধ হন। একই সাথে পার্শ্ববর্তী দোকানের কর্মচারী বাবু হাউলাদারও দগ্ধ হন এবং চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়।
অগ্নিকাণ্ডের সাতদিন পর রোববার ফায়ার সার্ভিস মামলার মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়। গুদামের মালিকানায় থাকা চার আসামি বর্তমানে পলাতক রয়েছেন।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার পর থেকে গুদাম থেকে নির্গত গ্যাস মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঘটনাস্থলের একশো মিটার পার্শ্ববর্তী এলাকায় জনসাধারণের চলাচলে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জেষ্ঠ্য কর্মকর্তা শাহিন আলম ও টঙ্গী পূর্ব থানা পুলিশের ওসি ওহিদুজ্জামান জানান, মামলার পাশাপাশি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আরও পড়ুন
- • এমি মার্টিনেজের আবেগঘন বার্তায় বিদায়ের ইঙ্গিত!
- • খেলা শেষে হাতাহাতি নিয়ে দুঃখিত নন পারেদেস
- • বাব আল-মান্দেবে হুতি হুমকি, তেলবাজারে নতুন শঙ্কা
- • বিশ্বকাপের সেরা গোল বাছাইয়ে ভোট শুরু
- • রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার
- • রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই ২ বিলিয়ন আসলো ডলার
- • সব মামলায় জামিন, মুক্তিতে বাধা নেই আফ্রিদির
- • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
