২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৪:৫০

শিরোনাম
এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল

চাঁদপুরে সুদের টাকা না পেয়ে গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা

চাঁদপুরে সুদের টাকা না পেয়ে গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩১

চাঁদপুরের ফরিদগঞ্জে সুদের টাকা পরিশোধ করতে না পারায় শাহনাজ বেগম লাকি (৩৬) নামে এক গৃহবধূকে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাদিক গ্রামে এ ঘটনা ঘটে।

শাহনাজ বেগম বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তার স্বামী আমিনুল খান জানান, সুদি কারবারি নাছিমা বেগমের সঙ্গে সুদের টাকা ও স্ট্যাম্প সংক্রান্ত বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার রাতে শাহনাজকে পেছন দিক থেকে হাত-পা বেঁধে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন নাছিমা।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়।

স্থানীয় ইউপি সদস্য জানান, নাছিমা বেগমের বিরুদ্ধে এলাকাবাসী আগেও মানববন্ধন করেছে, কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় তার দুঃসাহস আরও বেড়েছে।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, অভিযুক্ত নাছিমাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন