২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৪:৫০

শিরোনাম
এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলছে ২৮ ডিসেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলছে ২৮ ডিসেম্বর

প্রকাশিত: ০৩ ডিসেম্বর, ২০২৫, ১৩:১৭

আগের ঘোষণা অনুযায়ী ৬ ডিসেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলছে না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী হল খুলবে ২৮ ডিসেম্বর থেকে। 

বুধবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের  এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভাপতিত্ব করেন। সভায় ভূমিকম্প পরবর্তী বিভিন্ন আবাসিক হলের কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়নের সার্বিক অগ্রগতি এবং বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সাব-কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সুপারিশ পর্যালোচনা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষজ্ঞদের সুপারিশ ও সার্বিক বিষয় বিবেচনা করে সভায় পূর্বঘোষিত শীতকালীন ছুটি বহাল রেখে এই ছুটির সঙ্গে আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর ছুটি হিসেবে সংযুক্ত করার সিদ্ধান্ত হয় এবং ২৮ ডিসেম্বর থেকে আবাসিক হল খোলা ও বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস শুরুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে জরুরি অবস্থায় ছুটিজনিত শিক্ষণ ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য চলমান অনলাইন ক্লাসসমূহ ১৩ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে।

ভূমিকম্প জনিত কারণে গত ২৩ নভেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস–পরীক্ষা বন্ধ আছে। শিক্ষার্থীদের আবাসিক হলগুলোও খালি করা হয়েছে। সে সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছিল, ৬ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয় খুলবে।

আরও পড়ুন