১৮ জুলাই ২০২৬, শনিবার, ০২:৪৯

শিরোনাম
বিশ্ব এআই সম্মেলনে অংশ নিচ্ছেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম অপরিবর্তীত রেখেছে সরকার সংবিধান সংস্কার নয় বরং সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আমাদের বোয়িং ও এয়ারবাস দুটোই দরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাপ্রধানের হাত ধরে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ২০২৬ বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব

মেক্সিকোতে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

মেক্সিকোতে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ২২:৪৭

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস রাজ্যের উপকূলের কাছে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। একই কম্পন প্রতিবেশী গুয়াতেমালা ও এল সালভাদরেও অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৫ দশমিক ২ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে এর মাত্রা ৭ দশমিক ৪ ও গভীরতা ১০ কিলোমিটার বলা হলেও পরে তা সংশোধন করা হয়।

ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে উপকূলীয় এলাকায় বিপজ্জনক সুনামির ঢেউ আঘাত হানার আশঙ্কা রয়েছে। মেক্সিকো ও গুয়াতেমালার কিছু উপকূলে সমুদ্রের পানির উচ্চতা স্বাভাবিকের তুলনায় ৩০ সেন্টিমিটার থেকে ১ মিটার পর্যন্ত বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

তবে মেক্সিকোর নৌবাহিনীর সচিব রাইমুন্দো মোরালেস জানিয়েছেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আধা মিটারের বেশি বাড়ার সম্ভাবনা নেই। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপকূল ও সৈকত এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে মূল ভূমিকম্পের পর মেক্সিকো, গুয়াতেমালা ও এল সালভাদরে ৫ থেকে ৬ মাত্রার কয়েকটি আফটারশকও অনুভূত হয়েছে।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন