১০ জুলাই ২০২৬, শুক্রবার, ২৩:৪৩

শিরোনাম
বদলাচ্ছে চিরাচরিত ধারা, বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর প্রচার হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি কার্যকরের দাবি নাহিদ ইসলামের সম্প্রীতি ও ঐক্যের মাধ্যমে দেশ গড়ার আহ্বান শ্রমমন্ত্রীর চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল ‘মাদকে ভেজাল নেই, খাদ্যে ভেজাল!’ সংসদে ক্ষোভ সাবিকুন্নাহারের শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে আসছেন প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

যুদ্ধ নিয়ে মন্তব্য-বাঘের লেজ ধরেছে যুক্তরাষ্ট্র, দিতে হবে খেসারত!

যুদ্ধ নিয়ে মন্তব্য-বাঘের লেজ ধরেছে যুক্তরাষ্ট্র, দিতে হবে খেসারত!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬, ১৫:৪৩

পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের ‘অসম যুদ্ধ’ (Asymmetric Warfare) কৌশল যুক্তরাষ্ট্রের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের মেরিন কোরের সাবেক কর্মকর্তা ড্যান গ্রেজিয়ার। তাঁর মতে, বিশেষ করে হরমুজ প্রণালিতে নৌ-মাইনের সম্ভাব্য ব্যবহার বিশ্ব বাণিজ্য ও সামুদ্রিক চলাচলের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ড্যান গ্রেজিয়ার বলেন, হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ নৌপথে বড় ধরনের সামরিক অভিযান ছাড়াই সীমিত সংখ্যক নৌ-মাইন ব্যবহার করেও ব্যাপক প্রভাব তৈরি করা সম্ভব। তাঁর ভাষ্য, একটি বা দুটি মাইনও পুরো নৌপথকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। এরপর ওই এলাকা সম্পূর্ণ মাইনমুক্ত করতে দীর্ঘ, ব্যয়বহুল ও জটিল অভিযান পরিচালনা করতে হবে।

তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি ও বাণিজ্যিক পণ্য পরিবহন হয়। ফলে সেখানে সামান্য বিঘ্নও আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

গ্রেজিয়ারের মতে, এই পরিস্থিতি অসম যুদ্ধের এমন একটি দিক তুলে ধরে, যেখানে তুলনামূলক কম সামরিক সক্ষমতাও শক্তিশালী প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। ভৌগোলিক অবস্থানের কারণে ইরান এ ক্ষেত্রে কিছু কৌশলগত সুবিধা ভোগ করে বলেও তিনি মন্তব্য করেন।

সংঘাত দীর্ঘায়িত না করে কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান এই সাবেক মার্কিন কর্মকর্তা। তাঁর ভাষ্য, বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে এর সহজ সমাধান নেই। পরিস্থিতি বোঝাতে তিনি ‘বাঘের লেজ ধরে থাকার’ উপমা ব্যবহার করেন। তাঁর মতে, সংঘাত শেষ হওয়ার পর এ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য আরও কার্যকর কৌশল প্রণয়ন করা সম্ভব হবে।

আরও পড়ুন