উত্তেজনার মধ্যেও যুক্তরাষ্ট্র-ইরানের টেকনিক্যাল আলোচনা অব্যাহত
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬, ১২:১৪
প্রকাশ্যে পাল্টাপাল্টি কঠোর অবস্থান থাকলেও পর্দার আড়ালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কারিগরি (টেকনিক্যাল) পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে। কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে দুই দেশ এখনো যোগাযোগ বজায় রেখেছে বলে জানিয়েছে একজন মার্কিন কর্মকর্তা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আঙ্কারায় গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিপাক্ষিক সমঝোতা স্মারককে ‘সম্পূর্ণ মৃত’ বলে মন্তব্য করার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে ওই বক্তব্যের পরও টেকনিক্যাল পর্যায়ের আলোচনা বন্ধ হয়নি।
মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ওয়াশিংটন এখনো ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানে পৌঁছাতে আগ্রহী। এ লক্ষ্যে দুই পক্ষের প্রতিনিধিরা নিয়মিত কারিগরি পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
প্রতিবেদন অনুযায়ী, এসব আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার বিষয় গুরুত্ব পাচ্ছে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, চলমান উত্তেজনা সত্ত্বেও টেকনিক্যাল পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে এবং এ প্রক্রিয়ার প্রতি ওয়াশিংটনের প্রতিশ্রুতিও বহাল আছে।
আরও পড়ুন
- • বদলাচ্ছে চিরাচরিত ধারা, বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর প্রচার
- • বান্দরবানের পর্যটনকেন্দ্র বন্ধের মেয়াদ বৃদ্ধি
- • পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস
- • বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
- • স্পেনে ভয়াবহ দাবানলে মৃত্যু ১২, নিখোঁজ ২৩
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি কার্যকরের দাবি নাহিদ ইসলামের
- • আর্জেন্টিনার সামনে সুইস প্রাচীর, কোবেলকে ভাঙাই হবে কঠিন পরীক্ষা
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • ১১ জুলাই পরমাণু কর্মসূচি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক
