ইরানের ফাঁদে যুক্তরাষ্ট্র-নাজেহাল ট্রাম্প
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬, ১০:৩৮
পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের ‘অসম যুদ্ধ’ কৌশল, বিশেষ করে হরমুজ প্রণালিতে নৌ-মাইনের সম্ভাব্য ব্যবহার যুক্তরাষ্ট্রের জন্য বড় সামরিক ও কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের মেরিন কোরের সাবেক কর্মকর্তা ড্যান গ্রেজিয়ার।
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে গ্রেজিয়ার বলেন, হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ নৌপথে মাত্র এক বা দুটি নৌ-মাইনও বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করতে পারে। তাঁর ভাষায়, মাইন অপসারণের কাজ অত্যন্ত জটিল এবং সময়সাপেক্ষ। ফলে বিশ্ব বাণিজ্যের জন্যও এর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে।
গ্রেজিয়ারের মতে, এ ধরনের পরিস্থিতি ‘অসম যুদ্ধের’ বাস্তবতা তুলে ধরে, যেখানে তুলনামূলক কম সামরিক সক্ষমতাসম্পন্ন পক্ষও সীমিত পদক্ষেপে বড় ধরনের কৌশলগত চাপ সৃষ্টি করতে পারে। তিনি বলেন, ইরানের নিজেদের উপকূলের বাইরে বড় ধরনের সামরিক শক্তি প্রদর্শনের প্রয়োজন নেই; সীমিত পদক্ষেপই প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে।
সাবেক এই মার্কিন কর্মকর্তা আরও বলেন, বর্তমান পরিস্থিতি ওয়াশিংটনের নীতিনির্ধারকদের জন্য জটিল হয়ে উঠেছে। তাঁর মতে, সংঘাত দীর্ঘায়িত না করে দ্রুত কূটনৈতিক সমাধানের পথ খোঁজা প্রয়োজন।
গ্রেজিয়ার মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র এখনো এ ধরনের অসম যুদ্ধ মোকাবিলার কার্যকর সমাধান খুঁজে পায়নি। তবে সংঘাত শেষ হলে পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য আরও কার্যকর কৌশল তৈরি করা সম্ভব বলেও তিনি মনে করেন।
আরও পড়ুন
- • বদলাচ্ছে চিরাচরিত ধারা, বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর প্রচার
- • বান্দরবানের পর্যটনকেন্দ্র বন্ধের মেয়াদ বৃদ্ধি
- • পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস
- • বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
- • স্পেনে ভয়াবহ দাবানলে মৃত্যু ১২, নিখোঁজ ২৩
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি কার্যকরের দাবি নাহিদ ইসলামের
- • আর্জেন্টিনার সামনে সুইস প্রাচীর, কোবেলকে ভাঙাই হবে কঠিন পরীক্ষা
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • ১১ জুলাই পরমাণু কর্মসূচি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক
