২৯ জুন ২০২৬, সোমবার, ২৩:৫৭

শিরোনাম
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় বিশেষ বরাদ্দ ঘোষণা স্থানীয় সরকারমন্ত্রীর এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১,১৪৫ জন হার্টের রিং ও চোখের লেন্সের খরচ প্রায় অর্ধেকে নেমে আসবে-প্রধানমন্ত্রী এবারের বাজেট হবে বাস্তবমুখী ও জীবনবান্ধব’: প্রধানমন্ত্রী ইউনিয়ন পর্যায়ে গঠিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু হচ্ছে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় আবারও বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় আবারও বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ০৯:৫৬

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বেড়েছে। এতে দুই দেশের মধ্যে হওয়া অস্থায়ী শান্তি চুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেল পরিবহন ধীর হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৮ সেন্ট বা ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ৭২ দশমিক ৫৭ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮৮ সেন্ট বা ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭০ দশমিক ১১ ডলারে উঠেছে।

ডাচ আর্থিক প্রতিষ্ঠান আইএনজির বিশ্লেষকদের মতে, তেলের বাজারে এখনও উল্লেখযোগ্য ঝুঁকি রয়ে গেছে। যদিও বাজারের অনেক অংশগ্রহণকারী সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনাকে গুরুত্ব দিচ্ছেন, তবুও পরিস্থিতি দীর্ঘায়িত হলে তেলের দাম আরও বাড়তে পারে।

বিশ্লেষকদের ভাষায়, বাজারের বর্তমান আত্মতুষ্টি কিছুটা অস্বাভাবিক। কারণ, তেল সরবরাহ স্বাভাবিক হতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগলে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির চাপ আরও তীব্র হতে পারে।

এদিকে, টানা তিন দিনের উত্তেজনার পর একে অপরের ওপর হামলা বন্ধ করতে নীতিগতভাবে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, হরমুজ প্রণালি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসবেন।

অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, বৈঠকে কারিগরি পর্যায়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনার সময় উভয় পক্ষ হামলা থেকে বিরত থাকবে এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে সম্মত হয়েছে।

আরও পড়ুন