হরমুজ ইস্যুতে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান, সংঘাত বন্ধে সম্মত দুই পক্ষ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ০৯:৩১
হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনা নিরসনে আগামীকাল মঙ্গলবার (৩০ জুন) কাতারের দোহায় বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। প্রণালিতে নৌযান চলাচল স্বাভাবিক করা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বৈঠকের মূল বিষয়।
এদিকে হরমুজ প্রণালিতে নৌযান চলাচল পরিচালনার দায়িত্ব একমাত্র ইরানের বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, এ বিষয়ে ইরানের ভূমিকায় কোনো ধরনের হস্তক্ষেপ হলে তা দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে, ওয়াশিংটন আপাতত সব ধরনের সামরিক অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সংঘাতের পর স্বাক্ষরিত সমঝোতা স্মারকে হরমুজ প্রণালির নিরাপত্তা ও জাহাজ চলাচল নিয়ে দুই পক্ষের ভিন্ন ব্যাখ্যা থেকেই নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
অন্যদিকে, সাম্প্রতিক মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত কারিগরি পর্যায়ের আলোচনা থেকে সরে দাঁড়িয়েছে ইরান।
দেশটির সর্বোচ্চ নেতার কার্যালয়ের এক কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, যুক্তরাষ্ট্রের হামলা এবং সমঝোতা স্মারকের শর্ত বাস্তবায়ন না হওয়ায় রোববারের বৈঠকে অংশ নেয়নি তেহরান। সমঝোতার প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আলোচনায় অগ্রগতি সম্ভব নয় বলেও দাবি করেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ‘শিশুহত্যা’, যুদ্ধাপরাধ ও আগ্রাসনের অভিযোগ তুলে তাদের আন্তর্জাতিক বিচারের দাবি জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলি খামেনি।
আরও পড়ুন
- • কাইশু সানোর দুর্দান্ত গোলে স্তব্ধ হয়ে গেল ব্রাজিল
- • বরিশালে আটশ পিস ইয়াবাসহ আটক এক মাদক কারবারি
- • ব্রাজিলের একাদশে নেইমার নেই, জাপানের বিপক্ষে বড় লড়াই
- • শেষ সংলাপেই দর্শকদের কৌতূহল আকাশছোঁয়া করল "আওয়ারাপান ২"
- • মুজিবনগর সীমান্তে বিএসেফের দশজনকে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ হলো
- • রোনালদোর খেলার ধরনেই নাকি ভুগছে পুরো পর্তুগাল দল
- • ভোটার হতে এসে আটক রোহিঙ্গা যুবক, দালাল চক্রের সংশ্লিষ্টতার অভিযোগ
- • কেন পিছিয়ে পড়ছে ব্রাজিল? মুখ খুললেন কিংবদন্তি রোনালদো
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা
- • বিশ্বকাপের গ্রুপ পর্বে এবার সর্বোচ্চ গোল
- • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে চীনের ইতিবাচক প্রতিক্রিয়া
- • ভাইরাল হতে গিয়ে চাকরি হারাচ্ছেন ঢাবি অধ্যাপক তাশরিক
- • স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- • ভেনেজুয়েলার উদ্ধার অভিযানে নামছে স্পেন-নেদারল্যান্ডস
