১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ১২:৩১

শিরোনাম
বিমানবন্দরে আটকে রাখা হয়নি, ভারত সফর নিয়ে ব্যাখ্যা দিলেন ড. জাহেদ উর রহমান আদ্-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালকের পদত্যাগ বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে চীনে বিডার অফিস আজ বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি, নির্ধারিত হবে আশুরার তারিখ দুবাই বিমানবন্দর নয়, শপিং মল থেকে আটক হন বেনজীর: পরিবারের দাবি বাল্যবিয়ে ঠেকাতে বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল জন্ম নিবন্ধন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি গণমাধ্যমকে তোষামোদ ছাড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার মধ্যেও বাড়ল জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার মধ্যেও বাড়ল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ১০:৪২

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির বিস্তারিত তথ্য এখনো প্রকাশ না হওয়া এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেলের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগতে পারে—এমন আশঙ্কায় বাজারে নতুন করে ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ২৬ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ৮৩.৪২ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৪৬ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮১.১২ ডলারে উঠেছে।

এর আগে সোমবার (১৫ জুন) যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের অবসান নিয়ে সমঝোতা ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দামে বড় পতন হয়েছিল। তখন ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি প্রায় ৮৩.৭০ ডলারে নেমে আসে।

বিশ্লেষকদের মতে, সমঝোতা হলেও এর পূর্ণাঙ্গ শর্ত ও বাস্তবায়ন নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহণ স্বাভাবিক হতে কত সময় লাগবে, তা নিয়েও বাজারে উদ্বেগ রয়েছে। এই অনিশ্চয়তাই মূলত দামের ওঠানামার কারণ।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে ইলেকট্রনিক স্বাক্ষর সম্পন্ন হয়েছে। এতে স্বাক্ষর করেছেন ট্রাম্প, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির খবরে বলা হয়, নথিটিতে স্বাক্ষরের মাধ্যমে প্রক্রিয়াটির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি সংশ্লিষ্ট পক্ষগুলো।

আরও পড়ুন