যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির মধ্যেও অনড় নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ০৯:৪৬
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির ঘোষণা এলেও লেবাননে দখল করা এলাকা ছাড়ার কোনো ইচ্ছা নেই বলে স্পষ্ট জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, প্রয়োজন যতদিন থাকবে ততদিন ইসরাইলি সেনাবাহিনী লেবাননের নিরাপত্তা বেষ্টনী এলাকায় অবস্থান করবে।
একইসঙ্গে সিরিয়ার দখল করা এলাকা থেকেও ইসরাইলি বাহিনী সরিয়ে নেওয়া হবে না বলেও জানান তিনি। সোমবার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন নেতানিয়াহু। খবর আলজাজিরার।
তিনি বলেন, লেবাননে দখল করে রাখা প্রায় ৫৭০ বর্গকিলোমিটার এলাকায় ইসরাইলি সেনাবাহিনী অবস্থান অব্যাহত রাখবে। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে ইতোমধ্যে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
নেতানিয়াহু বলেন, “যতদিন প্রয়োজন হবে, ততদিন আমরা লেবাননের নিরাপত্তা বেষ্টনী এলাকায় থাকব।”
সর্বশেষ তথ্য অনুযায়ী, আগামী শুক্রবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষর হতে যাওয়া চুক্তির আওতায় লেবাননের পরিস্থিতিও অন্তর্ভুক্ত রয়েছে। ফলে নেতানিয়াহুর এই বক্তব্য আগে থেকেই নাজুক অবস্থায় থাকা যুদ্ধবিরতি চুক্তির ওপর নতুন চাপ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।
এর আগে গত রোববার চুক্তির ঘোষণা দেওয়ার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছিলেন, সমঝোতা স্মারকে “লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান তাৎক্ষণিক ও স্থায়ীভাবে বন্ধ করার” বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।
২০২৩ সালের অক্টোবর থেকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ করছে ইসরাইল। ২০২৪ সালের অক্টোবরে সীমান্ত পেরিয়ে অভিযান শুরু করে দেশটি, যা পরে পূর্ণমাত্রার লেবানন আগ্রাসনে রূপ নেয়। বর্তমানে দক্ষিণ লেবাননের লিতানি নদীর ওপারের এলাকাও দখলে রেখেছে ইসরাইলি বাহিনী। অথচ এই নদীকেই ইসরাইল ঘোষিত নিরাপত্তা অঞ্চলের শেষ সীমা হিসেবে ধরা হয়।
এসবের পরও নেতানিয়াহু বলেন, ইসরাইল “ইরানের সন্ত্রাসী বাহুগুলোকে” লক্ষ্য করে অভিযান চালিয়ে যাবে এবং ইরানের বিরুদ্ধে সতর্ক অবস্থান বজায় রাখবে।
এর আগে গত রোববার ইসরাইল বৈরুতের উপকণ্ঠে হামলা চালিয়ে তিনজনকে হত্যা করে। এই হামলাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি প্রসঙ্গে ইরানের নির্ধারিত ‘লাল দাগ’ অতিক্রম হিসেবে দেখা হচ্ছে।
খবরে বলা হয়েছে, এই হামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ হন। তার আশঙ্কা ছিল, এটি যুদ্ধবিরতির অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে। তবে তেহরানের পালটা হামলার হুমকির মধ্যেও রোববার রাতেই চুক্তি-সংশ্লিষ্ট সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ঠেকাতে ব্যর্থ হওয়ায় নেতানিয়াহু ইতোমধ্যেই ইসরাইলের বিরোধী দল ও কট্টরপন্থি মহলের সমালোচনার মুখে পড়েছেন। এ নিয়ে ট্রাম্পের সঙ্গেও তার অন্তরালে মতবিরোধ তৈরি হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন
- • এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত
- • শক্তিশালী ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় সতর্কতা জারি
- • গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেলেন নেইমার, বড় ধাক্কায় ব্রাজিল
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • রামিসা হত্যা মামলার আপিল শুনানির প্রস্তুতি, স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের
- • বিমানবন্দরে আটকে রাখা হয়নি, ভারত সফর নিয়ে ব্যাখ্যা দিলেন ড. জাহেদ উর রহমান
- • আদ্-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালকের পদত্যাগ
- • যুক্তরাষ্ট্রের যুদ্ধে ইসরায়েলের পতন ত্বরান্বিত করেছে: ইরানি জেনারেল
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
