ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যেই আমিরাতে পাকিস্তানিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ০৯:৪৯
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমের বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রায় ৩ হাজার ৫০০ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার করা হয়েছে।
পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য নেশন–এর খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার দেশটির জাতীয় পরিষদকে এ বিষয়ে অবহিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সরকার জানিয়েছে, অনলাইন কনটেন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম সংক্রান্ত সংযুক্ত আরব আমিরাতের আইন লঙ্ঘনের কারণেই এসব নির্বাসনের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে আইনপ্রণেতাদের জানানো হয়, বহিষ্কৃত ব্যক্তিদের সম্পদ ও জিনিসপত্র প্রচলিত আইনগত প্রক্রিয়া অনুযায়ী তাদের বৈধ উত্তরাধিকারীদের কাছে হস্তান্তর করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, সম্পত্তি হস্তান্তর বা সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সমস্যায় পড়া পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
একই সঙ্গে বিদেশে বসবাসরত পাকিস্তানি নাগরিকদের সংশ্লিষ্ট দেশের আইন ও বিধিমালা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে সরকার। বিশেষ করে অনলাইন কার্যক্রম, ডিজিটাল কনটেন্ট এবং জনসমক্ষে যোগাযোগ সংক্রান্ত নিয়ম মেনে চলতে সতর্ক করা হয়েছে।
অ্যাসোসিয়েশন অব ওভারসিজ পাকিস্তানিসের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ১৮ লাখ পাকিস্তানি সংযুক্ত আরব আমিরাতে বসবাস ও কাজ করছেন। এসব প্রবাসী পাকিস্তানি প্রতিবছর ৬০ কোটি ডলারেরও বেশি রেমিট্যান্স দেশে পাঠান।
উল্লেখ্য, ইরানের সঙ্গে ইসরাইল-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান।
আরও পড়ুন
- • এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত
- • শক্তিশালী ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় সতর্কতা জারি
- • গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেলেন নেইমার, বড় ধাক্কায় ব্রাজিল
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • রামিসা হত্যা মামলার আপিল শুনানির প্রস্তুতি, স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের
- • বিমানবন্দরে আটকে রাখা হয়নি, ভারত সফর নিয়ে ব্যাখ্যা দিলেন ড. জাহেদ উর রহমান
- • আদ্-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালকের পদত্যাগ
- • যুক্তরাষ্ট্রের যুদ্ধে ইসরায়েলের পতন ত্বরান্বিত করেছে: ইরানি জেনারেল
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
