১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ১৩:৩৭

শিরোনাম
বিমানবন্দরে আটকে রাখা হয়নি, ভারত সফর নিয়ে ব্যাখ্যা দিলেন ড. জাহেদ উর রহমান আদ্-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালকের পদত্যাগ বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে চীনে বিডার অফিস আজ বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি, নির্ধারিত হবে আশুরার তারিখ দুবাই বিমানবন্দর নয়, শপিং মল থেকে আটক হন বেনজীর: পরিবারের দাবি বাল্যবিয়ে ঠেকাতে বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল জন্ম নিবন্ধন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি গণমাধ্যমকে তোষামোদ ছাড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির আনুষ্ঠানিকতা শেষ, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির আনুষ্ঠানিকতা শেষ, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ০৯:৪৩

যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারকে ইলেকট্রনিক স্বাক্ষর হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, নথিটিতে স্বাক্ষর করেছেন ট্রাম্প, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির খবরে বলা হয়, যুদ্ধ পরিস্থিতি প্রশমিত করা এবং কূটনৈতিক সমাধানের পথ তৈরির লক্ষ্যেই এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে।

একজন জ্যেষ্ঠ মার্কিন প্রশাসনিক কর্মকর্তা এএফপিকে বলেন, “প্রেসিডেন্ট নিজে এই নথিতে স্বাক্ষর করতে চেয়েছিলেন, কারণ তিনি সফলভাবে এই প্রক্রিয়ার সমাপ্তি ঘটানোর ব্যাপারে তার অঙ্গীকার দেখাতে চেয়েছিলেন।”

তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইরান।

এদিকে ফ্রান্সে অনুষ্ঠিত জি–৭ সম্মেলনের আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে হওয়া সমঝোতা চুক্তির সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, শুক্রবারের মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

এর আগে গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দাবি করেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের “ঐতিহাসিক প্রতিরোধের” পর দেশটি “চূড়ান্ত বিজয়ের পথে একটি বড় পদক্ষেপ” নিয়েছে।

এদিকে জি–৭ সম্মেলনে অংশ নিতে ফ্রান্সে অবস্থানরত ট্রাম্প সাংবাদিকদের জানান, চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে জেডি ভ্যান্স শুক্রবার সুইজারল্যান্ড সফর করবেন।

তিনি আরও বলেন, চুক্তির পূর্ণাঙ্গ পাঠ খুব শিগগিরই জনসমক্ষে প্রকাশ করা হবে।

আরও পড়ুন