১৩ জুন ২০২৬, শনিবার, ১৭:৪৭

শিরোনাম
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৮৫ হাজার ছাড়াল বিড়াল বিদ্যুৎস্পৃষ্টে শাহবাগে মেট্রোরেল বন্ধ ২৫ মিনিট, যাত্রী ভোগান্তি চরমে কক্সবাজার সফরে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণদের তালিকা ঘোষণা মে মাসে সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত, বিআরটিএ প্রতিবেদন ঢাকা হবে দক্ষিণ এশিয়ার প্রথম বিনিয়োগ কেন্দ্র:পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

ট্রাম্পের ইরান চুক্তির ইঙ্গিত, কমল তেলের দাম

ট্রাম্পের ইরান চুক্তির ইঙ্গিত, কমল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ০০:৫৮

ইরানের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি শান্তি চুক্তি শিগগিরই সম্পন্ন হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ইতিবাচক ইঙ্গিতের পর বিশ্ববাজারে উল্লেখযোগ্য প্রভাব পড়েছে। এ ঘোষণার পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়, একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামও কমে আসে।

ট্রাম্পের পক্ষ থেকে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে একটি শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনার কথা জানানোর পর ক্রুড অয়েলের দাম দুই শতাংশেরও বেশি হ্রাস পায়।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ব্রিফিং ডটকমের বিশ্লেষক প্যাট্রিক ও’হেয়ার এএফপি’কে বলেন, বাজারে এমন আশ্বাস আগেও শোনা গেছে। তবে এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি না হলেও বিনিয়োগকারীরা সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছেন।

এই আশাবাদের প্রভাবে মার্কিন শেয়ারবাজার খোলার মাত্র ১০ মিনিটের মধ্যেই প্রধান সূচকগুলোতে উত্থান দেখা যায়। নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ০.৬ শতাংশ বেড়ে ৫১,০৭৪.৮৬ পয়েন্টে পৌঁছায়। একই সময়ে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭,৪৫৬.৬৯ পয়েন্টে দাঁড়ায়।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের ভূরাজনৈতিক উত্তেজনা প্রশমনের ইঙ্গিত বৈশ্বিক অর্থনীতি ও বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে স্বস্তি ও আস্থার পরিবেশ তৈরি করেছে।

আরও পড়ুন