১৩ জুন ২০২৬, শনিবার, ১৭:৩৮

শিরোনাম
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৮৫ হাজার ছাড়াল বিড়াল বিদ্যুৎস্পৃষ্টে শাহবাগে মেট্রোরেল বন্ধ ২৫ মিনিট, যাত্রী ভোগান্তি চরমে কক্সবাজার সফরে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণদের তালিকা ঘোষণা মে মাসে সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত, বিআরটিএ প্রতিবেদন ঢাকা হবে দক্ষিণ এশিয়ার প্রথম বিনিয়োগ কেন্দ্র:পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

ব্রিটেনে প্রতিরক্ষা সংকটে রদবদল, নতুন নিরাপত্তা মন্ত্রী অ্যাঞ্জেলা ইগল

ব্রিটেনে প্রতিরক্ষা সংকটে রদবদল, নতুন নিরাপত্তা মন্ত্রী অ্যাঞ্জেলা ইগল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ১০:২২

সামরিক বাজেট নিয়ে মতবিরোধের জেরে জন হিলি পদত্যাগের পর যুক্তরাজ্যের নতুন নিরাপত্তা বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাঞ্জেলা ইগল। স্থানীয় সময় শুক্রবার (১ জুন) বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সরকার।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা খাতে বাজেট পরিকল্পনা নিয়ে সরকারের ভেতরে মতবিরোধ তৈরি হলে জন হিলি তার পদ থেকে সরে দাঁড়ান। এরপর একই কারণে পদত্যাগ করেন সশস্ত্র বাহিনীর মন্ত্রীও।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডাউনিং স্ট্রিটে মন্ত্রিসভায় রদবদল আনেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি দেশটির নিরাপত্তা মন্ত্রী ড্যান জার্ভিসকে পদোন্নতি দিয়ে নতুন প্রতিরক্ষা সচিব হিসেবে নিয়োগ দেন।

ড্যান জার্ভিস প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ায় প্রবীণ রাজনীতিক ডেম অ্যাঞ্জেলা ইগলকে নতুন নিরাপত্তা মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রতিরক্ষা খাতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা জন হিলির আকস্মিক পদত্যাগকে কেন্দ্র করে লেবার পার্টির ভেতরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

আরও পড়ুন