অর্থনৈতিক সংকটে উত্তাল ইন্দোনেশিয়া, রাস্তায় নেমে বিক্ষোভ শিক্ষার্থীদের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ১০:১৮
তীব্র অর্থনৈতিক সংকট এবং জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। শুক্রবার (১২ জুন) রাজধানী জাকার্তায় শত শত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেন।
‘দেউলিয়ার পথে ইন্দোনেশিয়া’ ব্যানারে আয়োজিত এই বিক্ষোভে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং মিছিল নিয়ে সরকারি ভবনের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয়।
চলমান আন্তর্জাতিক অস্থিরতা ও ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে আমদানিনির্ভর ইন্দোনেশিয়ার অর্থনীতিতে।
এ পরিস্থিতিতে সরকার চলতি সপ্তাহে জ্বালানি তেলের দাম ৩২ শতাংশ বাড়ায়। এতে দেশটিতে জনঅসন্তোষ আরও বেড়ে যায়।
মুদ্রাবাজারেও চাপ বেড়েছে। চলতি জুনে ইন্দোনেশিয়ার রুপিয়াহর মান কমে প্রতি ডলারে প্রায় ১৮ হাজারে নেমে আসে, যা মার্চে ছিল প্রায় ১৬ হাজারের কাছাকাছি।
বিক্ষোভকারীরা সরকারের ব্যয় অগ্রাধিকারেরও সমালোচনা করেন। প্রেসিডেন্ট প্রাবোওর বহুল আলোচিত ১৫ বিলিয়ন ডলারের ‘ফ্রি মিল’ কর্মসূচিকে তারা অযৌক্তিক ব্যয় হিসেবে উল্লেখ করেন। তাদের অভিযোগ, দারিদ্র্য ও অপুষ্টি কমানোর লক্ষ্য থাকলেও কর্মসূচিটি ইতোমধ্যে দুর্নীতির অভিযোগের মুখে পড়েছে।
আন্দোলনকারীরা সরকারের বিভিন্ন খাতে সেনাবাহিনীর বাড়তি ভূমিকার বিরুদ্ধেও অবস্থান নেন।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় সর্বশেষ বড় ধরনের ছাত্র-জনতার আন্দোলন হয়েছিল গত আগস্টে। তখন আবাসন সংস্কারের দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হন।
আরও পড়ুন
- • আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- • ময়মনসিংহের ধোবাউড়ায় শিশুর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন,তদন্তে পুলিশ
- • রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, হতাহত ৬
- • ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ
- • ফ্রান্সে শুরু জি৭ শীর্ষ সম্মেলন, ইরান সংকটই থাকছে আলোচনার কেন্দ্রবিন্দু
- • বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়েই শুরু করতে চায় ইরান
- • যুক্তরাষ্ট্রের মিসৌরিতে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল
- • শত দিন পরবর্তী বিএনপি সরকার: প্রতিশ্রুতির পথ নাকি প্রশ্নের পাহাড়?
- • ইভটিজিং সামাজিক অভিশাপের এক নীরব বিস্তার
- • মধ্যপ্রাচ্য যুদ্ধের শত দিন: আগুনের বৃত্তে দাঁড়িয়ে বিশ্বের ভবিষ্যৎ
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • রাত ১টার মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
