বেসরকারি ল্যাবে রাসায়নিক পরীক্ষার অনুমতি দিল এনবিআর, দ্রুত হবে আমদানি পণ্য খালাস
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১০:১৯
আমদানি করা পণ্যের দ্রুত খালাস ও বাণিজ্য সহজীকরণের লক্ষ্যে বেসরকারি ল্যাবরেটরিতেও রাসায়নিক পরীক্ষার অনুমতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সম্প্রতি কাস্টমস নীতি শাখা থেকে জারি করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
আদেশে বলা হয়েছে, জননিরাপত্তা, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় আমদানি করা পণ্যের রাসায়নিক পরীক্ষা কাস্টমস কর্তৃপক্ষ নিয়মিতভাবে করে থাকে। বর্তমানে এসব পরীক্ষা সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত ল্যাবে সম্পন্ন হলেও সীমিত সক্ষমতার কারণে ফল পেতে সময় বেশি লাগছে, ফলে পণ্য খালাসেও বিলম্ব হচ্ছে।
এই সমস্যা সমাধানে এখন থেকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) ও আন্তর্জাতিক মান সংস্থা আইএসও স্বীকৃত বেসরকারি ল্যাবরেটরিতেও নমুনা পরীক্ষা করা যাবে। এসব ল্যাবের পরীক্ষার প্রতিবেদন অনুযায়ীই শুল্কায়ন সম্পন্ন করা হবে।
তবে এ ক্ষেত্রে কিছু শর্তও আরোপ করা হয়েছে। বেসরকারি ল্যাবগুলোকে অবশ্যই বিএবি অনুমোদিত পরীক্ষণ পদ্ধতি অনুসরণ করতে হবে। পাশাপাশি যেসব পণ্যের ক্ষেত্রে নির্দিষ্ট সরকারি ল্যাব নির্ধারিত রয়েছে, সেগুলোর নমুনা শুধুমাত্র সেই নির্ধারিত ল্যাবেই পাঠাতে হবে।
এনবিআর মনে করছে, এ সিদ্ধান্ত কার্যকর হলে আমদানি পণ্যের কাস্টমস ক্লিয়ারেন্স প্রক্রিয়া আরও দ্রুত হবে এবং বাণিজ্য কার্যক্রমে গতি আসবে।
আরও পড়ুন
- • তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক
- • ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম
- • প্রতারণা মামলায় আবার গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
- • দীর্ঘ বিরতির পর চালু হচ্ছে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট
- • দিল্লি বিমানবন্দরের ঘটনায় গুরুত্ব দিচ্ছে সরকার, আজই জানানো হবে সিদ্ধান্ত
- • আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- • ময়মনসিংহের ধোবাউড়ায় শিশুর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন,তদন্তে পুলিশ
- • রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, হতাহত ৬
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল
- • শত দিন পরবর্তী বিএনপি সরকার: প্রতিশ্রুতির পথ নাকি প্রশ্নের পাহাড়?
- • ইভটিজিং সামাজিক অভিশাপের এক নীরব বিস্তার
- • মধ্যপ্রাচ্য যুদ্ধের শত দিন: আগুনের বৃত্তে দাঁড়িয়ে বিশ্বের ভবিষ্যৎ
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • রাত ১টার মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
